চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল-সামানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 পূর্বাহ্ন 27, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আধুনিক ভবন, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

সৌদি আরবে পুনর্গঠন করা হয়েছে সর্বোচ্চ বিচারিক সংস্থা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের জারি করা রয়্যাল ডিক্রির মাধ্যমে এই নতুন কাঠামো ঘোষণা করা হয়েছে। পুনর্গঠিত কাউন্সিলে সৌদি ন্যায়বিচারমন্ত্রী ড. ওয়ালিদ আল-সামানি পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ (২৭ অক্টোবর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, রয়্যাল ডিক্রি অনুযায়ী, নতুন কাউন্সিলে সদস্য হিসেবে থাকছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, ন্যায়বিচার মন্ত্রণালয়ের উপমন্ত্রীসহ আরও কয়েকজন অভিজ্ঞ বিচারপতি।

পুনর্গঠনের পর এক বিবৃতিতে ড. আল-সামানি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নেতৃত্বের অবিচল সমর্থন সৌদি বিচারব্যবস্থার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রয়্যাল আদেশ অনুযায়ী চার বছরের জন্য কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আবদুললতিফ আল-সাবিল, শেখ মাজিদ আল-রুজাইয়ি, শেখ আবদুস সালাম আল-ঘামদি ও শেখ সালেহ আল-ওমারি। এছাড়া শেখ ফাহদ আল-মাজেদ, শেখ আহমেদ আল-আসমারি, শেখ ইব্রাহিম আল-আত্রাম এবং শেখ মিশআল আল-আরিনি পরবর্তী চার বছরের জন্য কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন।

অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর বদর বিন আবদুল মোহসেন, প্রফেসর আবদুল্লাহ আল-হামাদ এবং ড. মিশআল আল-মাসআদ। নিয়োগপ্রাপ্ত সদস্যরা বাদশাহ ও ক্রাউন প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এই দায়িত্ব তাদের জন্য একদিকে যেমন গর্বের, তেমনি দেশের সেবা করার এক নতুন অঙ্গীকারও বটে।

Tags: সৌদি আরব
Previous Post

বাংলা এডিশনের প্রতিনিধির ওপর হামলা

Next Post

নিরাপত্তা আতঙ্কে রেকর্ড সংখ্যক ইসরায়েলির দেশত্যাগ

Next Post
উড্ডয়নরত একটি বিমান শহরের আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা আতঙ্কে রেকর্ড সংখ্যক ইসরায়েলির দেশত্যাগ

পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল শিশু ও যুবক, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার আক্রান্ত কন্যার বাবাকে অবৈধ আটকের নির্দেশ বাতিলের রায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT