চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে ‘বিতর্কিত শিক্ষক’ নিয়োগ স্থগিতের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 26, অক্টোবর 2025
in শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের লোগো, গাছের শাখা-প্রশাখার মতো ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিতের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি

সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিতর্কিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্ভূত ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

রোববার (২৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত অডিও ক্লিপ, নাট্যকলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক প্রতিবেদনের মাধ্যমে নাট্যকলা বিভাগের সভাপতি কর্তৃক একজন চাকরি প্রার্থীকে রাজনৈতিক যোগাযোগে উৎসাহ প্রদান, আর্থিক বা অনৈতিক বিনিময়ের ইঙ্গিত দেওয়া এবং ব্যক্তিগতভাবে প্রার্থীর লেখা যাচাই করে সুবিধা প্রদানের মতো স্পর্শকাতর অভিযোগ সামনে এসেছে। অথচ নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ব্যাপারে বিভাগের সভাপতি দায়বদ্ধ। যা লঙ্ঘন করার মাধ্যমে বিভাগীয় সভাপতির প্রশাসনিক ও নৈতিক দায়িত্বের এমন ব্যত্যয় ঘটেছে যে, পুরো নিয়োগ প্রক্রিয়াটিই বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। নাট্যকলা বিভাগের সভাপতির এমন আচরণ জন-আস্থার পরিপন্থি, বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী, শিক্ষকতা পেশার সততা ও নৈতিক মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এমন অগ্রহণযোগ্য ও অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে আসছেন। একাধিক গণমাধ্যমে এই বিষয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। শেষ পর্যন্ত ন্যায় বিচারের দাবিতে অনশনে বসেছেন দুজন শিক্ষার্থী। তাঁদের অনশনের আজ চতুর্থ দিন। আমরা জেনেছি, দুজনেরই শরীর দুর্বল হয়ে পড়ছে, তবুও মৃত্যু অবধি তাঁরা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজ একবার তাঁদের সঙ্গে দেখা করেছেন। তাঁর ওপর আস্থা রাখার আশ্বাস দিয়ে তিনি শিক্ষার্থীদের শান্ত থাকতে বললেও, বিষয়টির সুষ্ঠু তদন্তের ব্যাপারে তিনি কোনো আশ্বাস প্রদান করেননি। সুষ্ঠু তদন্তের ব্যাপারে প্রশাসনের এই অনীহা আমাদের আরও সংশয়ী করে তুলেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অস্বচ্ছতা ও রাজনৈতিক বিবেচনায় নিয়োগসহ নানা অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে। তারই সর্বশেষ উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উদ্ভূত পরিস্থিতি।

এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অভিযোগটির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষক নেটওয়ার্কের দাবিসমূহ:

১. দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে।
২. তদন্ত প্রতিবেদন সর্বজনীনভাবে প্রকাশ করে বিশ্ববিদ্যালয় সমাজে আস্থা পুনরুদ্ধার করতে হবে।
৩. তদন্ত প্রতিবেদনের আলোকে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. অনতিবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে সুষ্ঠু তদন্তের পর এ-বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
৫. শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবি ও অধিকার চেতনার প্রতি সম্মান জানিয়ে দমননীতির বদলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহমর্মিতার পথ গ্রহণ করতে হবে।

Tags: নাট্যকলা বিভাগবিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কেররাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

যাদের নিয়ে আফগান যুবাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

Next Post

বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় অব্যাহত সহায়তার অঙ্গীকার ফ্রান্সের

Next Post
বিশ্ব স্বাস্থ্য গবেষকদের একটি দল বাংলাদেশে স্বাস্থ্য উন্নয়নে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় অব্যাহত সহায়তার অঙ্গীকার ফ্রান্সের

শিশুদের জন্য নিরাপদ পরিবেশের দাবি জানাচ্ছেন অভিভাবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্ন নিভে গেল মেট্রোরেল পিলারের নিচে, পরিবারের প্রশ্ন দায় কার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT