চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক রেলওয়ে ভবনের সামনে উন্মোচিত হল টি-টুয়েন্টি সিরিজের ট্রফি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 26, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা টি-টুয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার স্মারকের অংশ হিসেবে ঢাকার ঐতিহাসিক লালবাগে উন্মোচিত হয়েছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। এবার টি-টুয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনেও একটি ঐতিহাসিক স্থান বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামের শতবর্ষ পুরনো সিআরবিতে (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) হলো টি-টুয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।

রোববার দুপুরে মহানগরীর সিআরবিতে দু’দলের অধিনায়ক লিটন কুমার দাস ও শাই হোপ আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন। দীর্ঘ দিনের ঐতিহ্যের অংশ, পুরোনো একটি রেল ইঞ্জিনের সামনেও ট্রফি হাতে ছবি তোলেন দুই দেশের অধিনায়ক।

ছবি: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে প্রথম টি-টুয়েন্টি। একই ভেন্যুতে ২৯ তারিখ দ্বিতীয় এবং ৩১ অক্টোবর তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। গত শুক্রবার চট্টগ্রামে পৌঁছায় দুদলের খেলোয়াড়রা।

বাংলাদেশ টি-টুয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Tags: ওয়েস্ট ইন্ডিজচট্টগ্রামটি-টুয়েন্টি সিরিজট্রফি উন্মোচনবাংলাদেশলিটনলিড স্পোর্টস
Previous Post

ঝিনাইদহে প্যাশন ফল চাষে লাভবান কৃষক

Next Post

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ

Next Post
জনসমাগমের মধ্যে ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, মেট্রোরেল চলাচল বন্ধ

ফজলুল হক স্মৃতি পুরস্কার অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীদের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠিত হলো ২২তম ফজলুল হক স্মৃতি পুরস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT