চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“আমার স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই”

সাম্প্রতিক গুঞ্জন নিয়ে পূর্ণিমার নতুন পোস্টে স্পষ্ট ব্যাখ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 25, অক্টোবর 2025
in বিনোদন
A A
প্রকৃতির মাঝে সুন্দর নারী, বাংলার নারী সৌন্দর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার এক ফেসবুক পোস্টকে ঘিরে ওঠে গুঞ্জনের ঝড়! অনেকেই ধারণা করেন, এই তারকার সাথে স্বামী আশফাকুর রহমান রবিনের হয়তো দূরত্ব তৈরী হয়েছে!

তবে এবার সেই গুঞ্জনের জবাব নিজেই দিয়েছেন পূর্ণিমা। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। পোস্টে স্বামী আশফাকুর রহমানকেও ট্যাগ দেন পূর্ণিমা।

সেখানে পূর্ণিমা জানান, তার আগের ফেসবুক পোস্ট ছিল না কোনো ব্যক্তিগত সংকটের ইঙ্গিত, বরং জীবনের অভিজ্ঞতার ভাবনাই লিখেছিলেন তিনি।

দম্পতি একসঙ্গে বসে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এ বিষয়ে অভিনেত্রী লেখেন,“সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল।”

পূর্ণিমা আরও বলেন, “আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কমবেশি কাছের-দূরের মানুষ রয়েছে। এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেইস করতে হয়েছে।”

তবে অভিনেত্রীর আক্ষেপ, তার লেখাটি ভুলভাবে ব্যাখ্যা করেছেন অনেকেই। তার ভাষ্য,“লেখাটির কিছু অংশ আগে-পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছে! সেখান থেকে কিছু সংবাদমাধ্যম সত্যতা নিশ্চিত না করে চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে।”

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত বাংলায় ALT ট্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ পূর্ণিমা স্পষ্ট করে জানান,“আমার দেওয়া স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি।”

শেষে তিনি আরও কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি। আশা রাখি, আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে।”

Tags: গুঞ্জনপূর্ণিমালিড বিনোদনসম্পর্কসিনেমা
Previous Post

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে যৌন হেনস্থা, একজন গ্রেপ্তার

Next Post

রোহিতের ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি, হোয়াইটওয়াশ এড়াল ভারত

Next Post
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিতের ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি, হোয়াইটওয়াশ এড়াল ভারত

তারেক রহমানের বক্তৃতা, জনসমাগমের মাঝে, বাংলাদেশ পতাকা হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নত-নিরাপদ রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সুশিক্ষা: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT