চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে হারানোর ২৪ বছর পর ইনিংস ব্যবধানে জিতল জিম্বাবুয়ে

টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 অপরাহ্ন 22, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ে ও আফগানিস্তান

হারারে স্পোর্টস ক্লাবে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে টেস্ট জিতেছে জিম্বাবুয়ে। ২৪ পর ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের কীর্তি গড়ল রোডেশিয়ানরা। সবশেষ ২০০১ সালে বুলাওয়েতে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ৩২ রানে জিতেছিল তারা।

১৯৯২ সাল থেকে টেস্ট খেলা জিম্বাবুয়ে ঘরের মাঠে ১২ বছর পর জয়ের স্বাদ পেল। ঘরের মাঠে সবশেষ জয়টাও ছিল বাংলাদেশের বিপক্ষে, ২০১৩ সালে হারারেতে ৩৩৫ রানে।

হারারেতে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ও ৭৩ রানে জিতেছে জিম্বাবুয়ে। টসে জিতে আফগানদের ব্যাটে পাঠিয়ে ১২৭ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। জবাবে নেমে ৩৫৯ রান তোলে জিম্বাবুয়ে। ২৩৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে আফগানিস্তান থামে ১৫৯ রানে। তাতে টেস্ট ইতিহাসে নিজেদের তৃতীয় ইনিংস ব্যবধানে জয় তুলে নেয় তারা। ১২৯তম টেস্টে রোডেশিয়ানদের ১৫তম জয় এটি।

তৃতীয় দিনে শেষ হওয়া ম্যাচটিতে প্রথম ইনিংসে আফগানদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করে রহমানুল্লাহ গুরবাজ। ৩০ রান করেন আব্দুল মালিক। ১৯ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে বোলার ব্রেড ইভানস ৫ উইকেট নেন। ব্লেসিং মুজারাবানি নেন ৩ উইকেট।

জবাবে নেমে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ে ওপেনার বেন কারান। ২৫৬ বলে ১২১ রান করেন তিনি। সিকান্দার রাজা করেন ৬৫ রান। ৪৫ রান করেন নিক ওয়েলচ। এছাড়া ব্রেড ইভানস ৩৫ এবং ব্রেন্ডন টেলর করেন ৩২ রান।

আফগান বোলার জিয়াউর রহমান ৭ উইকেট নেন। ইসমাত আলম নেন ২ উইকেট।

দ্বিতীয় ইনিংসে আফগানদের টিকতে দেননি রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। এনগারাভা ৫ উইকেট নেন, মুজারাবানি নেন ৩ উইকেট। এছাড়া তানাকা চিভাঙ্গা ২ উইকেট নেন।

আফগান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪২ রান করেন ইব্রাহিম জাদরান। বহির শাহ করেন ৩২ রান। এছাড়া আফসার জাজাইয়ের ব্যাট থেকে আসে ১৮ রান।

Tags: আফগানিস্তানজিম্বাবুয়েটেস্টবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

গুলশান ও কড়াইলে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে তিতাস কর্তৃপক্ষের অভিযান

Next Post

স্বর্ণের ভরি কমলো ৮ হাজার টাকারও বেশি

Next Post
স্বর্ণের গহনা, রেকর্ড স্বর্ণের দাম নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের ভরি কমলো ৮ হাজার টাকারও বেশি

প্রধান উপদেষ্টার সাথে এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সাথে এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT