চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে আচরণবিধি ভেঙে শাস্তি লঙ্কান তারকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 22, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটার বল ছুঁড়ছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার কাছে হেরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে বাংলাদেশ। কাগজে-কলমে আসরে এখনও টিকে আছে লঙ্কান মেয়েরা। লাল-সবুজদের বিপক্ষে আচরণবিধি ভাঙার অভিযোগে লঙ্কান মালকি মাদারাকে পেতে হল শাস্তি। ঘটনা গুরুতর না হওয়ায় নিষিদ্ধ কিংবা বড় জরিমানার মুখে পড়তে হয়নি মাদারাকে, আইসিসির তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে নামের পাশে।

ঘটনা ছিল বাংলাদেশ ইনিংসের ১১তম ওভারে, মাদারা বাংলাদেশ ওপেনার ফারজানা হককে আউটের পর খুব কাছে গিয়ে অতিরিক্ত উদযাপন করেছিলেন। আচরণটি ব্যাটারদের মধ্যে আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, বলেছে আইসিসি।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বুধবার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত সোমবার মুম্বাইয়ে বিশ্বকাপে লিগপর্বের ম্যাচে মালকি মাদারা আইসিসির আচরণবিধির লেভেল-১ ধারার ২.৫ লঙ্ঘন করেছেন।

আইসিসির আচরণবিধির ধারাটি অনুযায়ী, ‘‘খেলোয়াড় বা সহায়ক কর্মীদের এমন ‘ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি’ ব্যবহার করা নিষিদ্ধ যা কোন ব্যাটারকে আউটের পর অপমানিত করে বা তাকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া জানাতে উস্কে দিতে পারে।’’

অপরাধের কারণে মাদারার শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ। শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

Tags: আইসিসিওয়ানডে বিশ্বকাপবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

Next Post

সেমির একটি জায়গার জন্য তিন দল লড়ছে বিশ্বকাপে

Next Post
অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের ম্যাচে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমির একটি জায়গার জন্য তিন দল লড়ছে বিশ্বকাপে

আইন উপদেষ্টার সাক্ষাৎকারে আলোচনা, সেনাবাহিনী সহযোগিতায় সরকার সন্তুষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর সহযোগিতায় সরকার সন্তুষ্ট: আইন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT