চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলাপোকা মারতে গিয়ে ভবনে আগুন: নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 21, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তেলাপোকা মারতে গিয়ে ভবনে আগুন: নিহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় এক নারী তেলাপোকা মারতে গিয়ে নিজ বাসায় আগুন লাগিয়ে ফেলেন। তার ওই আগুনে পুরো অ্যাপার্টমেন্ট ভবনটি পুড়ে যায় এবং এক প্রতিবেশীর মৃত্যু হয়।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী ঘরে থাকা তেলাপোকা মারতে লাইটার ও দাহ্য স্প্রে ব্যবহার করেন। সেই নারী পুলিশকে জানিয়েছেন, এর আগে তিনি একইভাবে তেলাপোকা মারার চেষ্টা করেছেন। কিন্তু সোমবার (২০ অক্টোবর) তিনি আগুন জ্বালানোর পর তার ঘরের জিনিসপত্রে আগুন ধরে যায়।

পুলিশ বলেছে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর ওসানে এ ঘটনা ঘটে। ওই নারীকে অগ্নিকাণ্ডে অবহেলার মাধ্যমে মৃত্যু ঘটানোর অভিযোগে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

আগুন নেভানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই তেলাপোকা বা ঘরের পোকা দমন করতে ঘরে তৈরি ফ্লেমথ্রোয়ার বা স্প্রে-লাইটার ব্যবহার করছেন। ২০১৮ সালে এক অস্ট্রেলীয় পুরুষও একইভাবে তেলাপোকা মারতে গিয়ে নিজের রান্নাঘরে আগুন লাগিয়ে ফেলেছিলেন।

ওসান শহরের এই ঘটনায় নিহত নারী ছিলেন ৩০ বছর বয়সি এক চীনের নাগরিক। তিনি স্বামী ও দুই মাস বয়সী সন্তান নিয়ে ভবনের পঞ্চম তলায় থাকতেন।

আগুন লাগার পর তারা জানালা খুলে সাহায্য চান। প্রথমে প্রতিবেশী ভবনের বাসিন্দাদের কাছে জানালা দিয়ে শিশু সন্তানটিকে দেন। পরে নিজেরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

নারীর স্বামী পাশের ভবনে উঠতে সক্ষম হলেও স্ত্রী নিচে পড়ে যান। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কয়েক ঘণ্টা পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, ঘন ধোঁয়ায় সিঁড়ি দিয়ে বের হওয়া অসম্ভব হয়ে পড়ায় তারা জানালা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।

ভবনটির নিচতলায় বাণিজ্যিক দোকান এবং দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ৩২টি আবাসিক ফ্ল্যাট ছিল। আগুনে আরও ৮ জন বাসিন্দা ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।

Tags: তেলাপোকাদক্ষিণ কোরিয়ানিহত ১ভবনে আগুন
Previous Post

ফেনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে ১৫ জন আহত

Next Post

বিএনপি পেল দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এখনো বিবেচনায়

Next Post
বিএনপি নেতাদের জন্য বুলেটপ্রুফ গাড়ির ছবি, রাজনৈতিক নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি পেল দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এখনো বিবেচনায়

প্রতিবন্ধী গ্রাজুয়েটরা চাকরির দাবিতে আন্দোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ দফা দাবিতে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আন্দোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT