চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে সাংবাদিকদের ওপর হামলায় উদ্বেগ এনসিপির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 21, অক্টোবর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জাতীয় নাগরিক পার্টির লোগো, সবুজ ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটি এক বিবৃতিতে বলেছে, সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।

সোমবার (২০ অক্টোবর) এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে এনসিপি তিন দফা দাবি জানায়—
১️। আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
২️। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩️। গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে।

একই সঙ্গে দলটি বিএনপিকে আহ্বান জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে।

বিবৃতিতে আরও বলা হয়, মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। এ ধরনের ঘটনা জনমনে ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি করছে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় এনসিপি।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে।

দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম ওই হামলার শিকার হন। এ সময় তার মোবাইল ফোন ভেঙে ফেলা হয় এবং আরও কয়েকজন সাংবাদিককে হেনস্তা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

Tags: উদ্বেগএনসিপিগুলশানজাতীয় নাগরিক পার্টি
Previous Post

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় স্বস্তির বার্তা ট্রাম্প প্রশাসনের

Next Post

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন সানায়ে তাকাইচি

Next Post
সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন সানায়ে তাকাইচি

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নেতাদের বৈঠক, চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া বিরল খনিজ চুক্তি: চীনের প্রভাব মোকাবিলায় নতুন উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT