চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে দুই ক্লাবের সমর্থকদের সংঘর্ষ, ম্যাচ পণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 20, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল স্টেডিয়ামে সমর্থকদের সংঘর্ষ ও পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের প্রিমিয়ার লিগের ক্লাব মাক্কাবি তেল আবিব ও হাপোয়েল তেল আবিবের ম্যাচ হয়নি নির্ধারিত সূচিতে। রোববার কিকঅফের আগেই ডার্বি ম্যাচটি মাঠে না গড়ানোর সিদ্ধান্ত আসে। দুই ক্লাবের সমর্থকদের সংঘর্ষে ১২ বেসামরিক নাগরিক ও ৩ জন পুলিশ আহত হয়েছেন। ঘটনার জেরে ইসরায়েল পুলিশ ৯ জনকে আটক করেছে। সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে হেফাজতে নিয়েছে।

দেশটির পুলিশ এক্সে পোস্টে জানিয়েছে, ‘ডজনের উপর স্মোক গ্রেনেড, পাইরোথেনিক আতশবাজি ছোড়া হয়েছে। এটা কোন ফুটবল খেলা নয়, এখানে আইন লঙ্ঘন ও গুরুতর সংঘর্ষ হয়েছে।’

ম্যাচ পণ্ড হওয়ায় হাপোয়েল তেল আবিব দেশটির পুলিশের সমালোচনা করেছে, ‘যুদ্ধের জন্য প্রস্তুত হও কোন খেলার জন্য নয়। পুলিশের এমন দ্রুতকর ও বাজে সিদ্ধান্তে মনে হচ্ছে তারা স্পোর্টিং ইভেন্টে নিজেদের প্রভাব জমিয়েছে।’

যদিও মাক্কাবি তেল আবিব এবিষয়ে কোন মন্তব্য করেনি। ক্লাবটির ৭ নভেম্বর ইউরোপা লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ভিলা পার্ক স্টেডিয়ামে প্রবেশেও এসেছে নিষেধাজ্ঞা।

স্টেডিয়ামের বাইরে সংঘর্ষে জড়ায় দুই ক্লাবের সমর্থক

বিশ্বফুটবলে একের পর এক তোপের মুখে পড়ছে ইসরায়েলের ফুটবল ও সমর্থকরা। ইতালি ও নরওয়ের মাঠে ইসরায়েল সমর্থকরা পড়েছিল বিপাকে।

ফুটবলের বাইরেও বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে গাজায় আগ্রাসন চালানো দেশটির সমর্থকদের ভিসার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আয়োজক দেশ ইন্দোনেশিয়া।

Tags: অ্যাস্টন ভিলাইসরায়েলতেল আবিবভিলা পার্কলিড স্পোর্টস
Previous Post

‘বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হবে’

Next Post

ভিএআর ফুটবলারদের ‘অভিনয়ে’ উৎসাহিত করছে

Next Post
বৃদ্ধ পুরুষের মুখের ছবি, তিনি মাথা ঘুরাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিএআর ফুটবলারদের ‘অভিনয়ে’ উৎসাহিত করছে

ভাইজানের ভূগোল দুর্বল! এরকম একজন ব্যক্তিকে টেলিভিশন শোতে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইজানের ভূগোল দুর্বল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT