চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 পূর্বাহ্ন 20, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মরক্কো ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল মরক্কো। দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে ঘানার পর তারা এখন বিশ্বচ্যাম্পিয়ন। যুব ফুটবল বিশ্বআসরে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে আসা হটফেভারিট আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো।

চিলিতে ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়ায় সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোসে স্টেডিয়ামে। সোমবার ভোরে মরক্কোর দুই গোলই করেন ইয়াসির জাবিরি। বনে যান দেশের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক।

ম্যাচের শুরুর দিকেই লিড এনে দেন জাবিরি। ১২তম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ শটে আর্জেন্টিনার জালে প্রথমবার বল পাঠান। সঙ্গে নিয়ন্ত্রণে নেন ঝুলিতে সবচেয়ে বেশি ৬টি যুব বিশ্বচ্যাম্পিয়ন ট্রফি থাকা শক্তিশালী আর্জেন্টিনার স্বপ্নের। ২২ মিনিটে আর্জেন্টিনা সমতায় ফেরার সুযোগ হারায়।

জয়ের নায়ক জাবিরি

প্রথমার্ধেই মরক্কো করে ফেলে বাজিমাত। ২৮ মিনিটে জাবিরি করেন দ্বিতীয় গোলটি। দ্রুতগতির কাউন্টার আক্রমণ থেকে অথমান্নে মাম্মার বাড়ানো ক্রসে জাবিরির নেয়া শট আর্জেন্টিনার জালে জড়ায়। ২-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে মরক্কো।

দ্বিতীয়ার্ধে চেষ্টার পরও মরক্কোর প্রাচীর ভেদ করতে পারেনি আর্জেন্টিনা। যদিও বল দখলের লড়াইয়ে তারা ছিল অনেক এগিয়ে। আর্জেন্টাইনদের পায়ে ৭৬ শতাংশ বল ছিল। প্রতিপক্ষ গোলমুখে ২০টি শট নিয়ে ব্যর্থ হয়েছে তাদের যুবারা। উল্টো যতবার জাবিরিদের পায়ে বল এসেছে, চাপে পড়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা শেষপর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।

ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ আয়োজন শুরুর পর থেকে অনেক তারকা ফুটবলারকে বিশ্বে পরিচয় করিয়ে দিয়েছে মঞ্চটি। ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হালান্ডের মতো তারকা এ মঞ্চে জ্বলে উঠেছিলেন। তাদের সাথে যোগ হল ইয়াসির জাবিরির নাম।

দ্বিতীয় আফ্রিকান দেশ ও নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে মরক্কো
Tags: আর্জেন্টিনাফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপমরক্কোলিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

আজ শ্যামাপূজা ও দীপাবলি: অশুভের বিরুদ্ধে শুভ শক্তির উৎসব

Next Post

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০

Next Post
নোয়াখালীতে সংঘর্ষে আহত দুই ব্যক্তি, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০

অভিনেতা চরিত্রে একজন পুরুষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কানতারা: চ্যাপ্টার ১’ এর ঝড় কোথায় গিয়ে থামবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT