চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কানতারা: চ্যাপ্টার ১’ এর ঝড় কোথায় গিয়ে থামবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 20, অক্টোবর 2025
in বিনোদন
A A
অভিনেতা চরিত্রে একজন পুরুষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কানতারা’র মতোই এর প্রিকুয়েল ‘কানতারা: চ্যাপ্টার ১’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। দক্ষিণ ভারতের এই পৌরাণিক অ্যাকশনধর্মী সিনেমাটি শুধু ভারতের সব রাজ্যে নয়, বিদেশেও বিপুল আয় করেছে।

মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই ঋষভ শেঠি পরিচালিত ছবিটি ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। স্যাকনিল্ক ডটকমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ছবিটি প্রায় ১৩ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহ শেষে এখনো বক্স অফিসে দাপট বজায় রেখেছে এটি।

১৫তম দিনে ছবির আয় ছিল ৮.৮৫ কোটি, ১৬তম দিনে (তৃতীয় শুক্রবার) আয় একই ছিল, আর তৃতীয় শনিবারে বেড়ে দাঁড়ায় ১২.৫০ কোটি টাকা। এ ধারাবাহিকতা দেখে অনুমান করা যায়, দীপাবলিতেও ‘কানতারা’র সাফল্যের রথ অব্যাহত থাকবে। আপাতত ছবিটির মোট আয় ৫০৬.২৫ কোটি টাকা।

এদিকে, ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়াল অভিনীত হরর কমেডি ‘থাম্মা’, যা ‘কানতারা: চ্যাপ্টার ১’-এর সামনে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে। তবে ২০ অক্টোবর, দীপাবলির দিনে সিনেমা হলগুলো প্রায় ফাঁকা থাকায়, ‘কানতারা’ এখনও বড় সুবিধায় আছে।

ঋষভ শেঠি পরিচালিত এবং হোম্বল ফিল্মসের ব্যানারে বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া প্রযোজিত ‘কানতারা: চ্যাপ্টার ১’ আসলে ২০২২ সালের ব্লকবাস্টার ‘কানতারা: আ লিজেন্ড’-এর প্রিকুয়েল। শনিবার নির্মাতারা ঘোষণা করেছেন, ছবিটির বিশ্বব্যাপী আয় ইতিমধ্যেই ৭১৭ কোটি টাকা ছাড়িয়েছে।

ছবিতে ঋষভ শেঠির সঙ্গে আরও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম এবং গুলশান দেব্যায়া।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: কানতারা চ্যাপ্টার ১বক্স অফিস
Previous Post

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০

Next Post

উইলিয়ামসনকে ফিরিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড

Next Post
নিউজিল্যান্ডের ক্রিকেটার উইলিয়ামসন ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

উইলিয়ামসনকে ফিরিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড

রিয়াল ও চেলসি খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ জনের গেটাফেকে হারিয়ে শীর্ষে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT