চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’ আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 পূর্বাহ্ন 19, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শিক্ষকদের মিছিল, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ রোববার (১৯ অক্টোবর) পঞ্চম দিনে পৌঁছেছে। বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গত সপ্তাহ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় আজ তারা থালা-বাটি হাতে নিয়ে ‘ভূখা মিছিল’সহ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবেন।

শনিবার (১৮ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা জাতির ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, অথচ নিজেদের জীবনে নিরাপত্তা ও মর্যাদা নেই। বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তাই খালি থালা হাতে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। এটি শুধু প্রতীকী প্রতিবাদ নয়, আমাদের দীর্ঘদিনের বঞ্চনার প্রকাশ।

তিনি আরও বলেন, এই দাবিগুলো কেবল শিক্ষকদের নয়, দেশের শিক্ষা ব্যবস্থার মান ও সমতা রক্ষার সঙ্গে জড়িত। সরকার চাইলে আজই এই সংকটের সমাধান করতে পারে। শিক্ষক সমাজ করুণা নয়, ন্যায্য অধিকার চায়।

এর আগে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। পরদিন থেকে (১৩ অক্টোবর) সারা দেশে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।

সরকার ইতোমধ্যে ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, প্রজ্ঞাপনে ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চলবে।

রাজধানী ছাড়িয়ে এখন এই আন্দোলন জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে যাচ্ছেন না; তারা স্কুল প্রাঙ্গণ বা শিক্ষক লাউঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এদিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাতেও শতাধিক শিক্ষক অবস্থান করছেন। কেউ চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটাচ্ছেন। তাদের ভাষায়, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) শাহবাগ মোড়ে তিন ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সেদিনই ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Tags: এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনপঞ্চম দিন
Previous Post

অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

Next Post

সাকিবের পর আবুধাবি টি-টেনে দল পেলেন সাইফ-নাহিদ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাইফ ও নাহিদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের পর আবুধাবি টি-টেনে দল পেলেন সাইফ-নাহিদ

ঢাকায় তীব্র গরমে মানুষ রাস্তায় বের হয়ে পানির ছিটানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র গরমে বিপর্যস্ত ঢাকাবাসী, আজও শুষ্ক থাকবে আবহাওয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT