চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে এখনও জ্বলছে আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 18, অক্টোবর 2025
in বাংলাদেশ
A A
শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে আগুনের ধোঁয়া ও লাল আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকেও আগুন জ্বলতে দেখা গেছে, আর কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ।

দুপুর আড়াইটায় আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরাও যোগ দেন। তবে সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

অগ্নিনির্বাপণে অংশ নিতে গিয়ে আনসার বাহিনীর ১৫ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে মূলত আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত সেই এলাকা থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনের জায়গার চারপাশে উৎসুক মানুষের ভিড় জমে গেলে বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সরে যেতে বলা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল জানিয়েছে, এখন পর্যন্ত আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে কয়েকজন দমকলকর্মীও আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে পুনরায় স্বাভাবিকভাবে ফ্লাইট চলাচল শুরু হবে।

Tags: আগুনহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
Previous Post

মানুষের সেবক হিসেবে বিএনপিকে কাজ করতে হবে: তারেক রহমান

Next Post

সপ্তম দিনে গড়ালো এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন

Next Post
শিক্ষকদের আন্দোলন নিয়ে চ্যানেল আই অনলাইন রিপোর্টার সংবাদ প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তম দিনে গড়ালো এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন

বিভিন্ন ট্রাক ও ট্রাক্টর বোঝাই করে ভারী মালামাল পরিবহন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারে আফগান-পাকিস্তান শান্তি আলোচনা শুরু, বাড়ানো হয়েছে যুদ্ধবিরতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT