চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ-আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল

ফিফা টেবিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 17, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ, ইংল্যান্ড, ব্রাজিল ফুটবল খেলোয়াড়দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান

র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফিফা। একধাপ এগিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে হংকংয়ের সাথে ৪-৩ গোলের ব্যবধানে হার এবং হংকংয়ের মাঠে লড়াই করে হার এড়িয়ে ফুটবল র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ১৮৩তম অবস্থানে এখন লাল-সবুজের দল। একধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একধাপ পিছিয়ে সপ্তম অবস্থানে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে বেশ ভালো পারফম্যান্স ছিল জামাল-হামজাদের। তবে ৫ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। কিন্তু ব্রুনাই ১৮ পয়েন্ট কমে দুধাপ পিছিয়ে ১৮৫তম অবস্থানে যাওয়ায় বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশের বিপক্ষে জয় এবং ড্র দিয়েও সুবিধা করতে পারেনি হংকং। দুধাপ পিছিয়ে ১৪৮তম অবস্থানে তারা।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে স্পেন। দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনা এবং তিনে রয়েছে ফান্স। চতুর্থ স্থানে ইংল্যান্ড। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের অবস্থান পাঁচে। ষষ্ঠ অবস্থানে নেদারল্যান্ডস ও সাতে রয়েছে ব্রাজিল। অষ্টম স্থানে বেলজিয়াম, নবম স্থানে ইতালি এবং দুধাপ এগিয়ে ১০ স্থানে এসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ স্থানে আছে জাপান, তাদের অবস্থান ১৯তম। দুধাপ পিছিয়ে ভারতের অবস্থান ১৩৬তম, চার ধাপ পিছিয়ে নেপালের অবস্থান ১৮০তম।

আগামী ২১ নভেম্বর প্রকাশিত হবে ফিফার পরবর্তী র‍্যাঙ্কিং হালনাগাদ। সেসময় ফিফার আন্তর্জাতিক বিরতি চলবে। ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ঘরের মাঠে নামবে বাংলাদেশ।

Tags: আর্জেন্টিনাফিফা র‌্যাঙ্কিংবাংলাদেশব্রাজিলভারতস্পেনহংকং
Previous Post

ধর্মেন্দ্রকে বিয়ের ১০ বছর পর সৎপুত্র সানির সাথে কথা বলেন হেমা

Next Post

সংঘর্ষে আহত ‘জুলাই যোদ্ধা’, দাবি রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের

Next Post
জনতার মধ্যে সংঘর্ষ, পুলিশ ও জনতা মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘর্ষে আহত ‘জুলাই যোদ্ধা’, দাবি রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের

আলী রীয়াজ বাংলাদেশ রাষ্টের ভবিষ্যত নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুততার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন হবে: আলী রীয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT