চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদে কারা স্বাক্ষর করলো আর কারা করলো না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 17, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট সাক্ষর করলেও এনসিপিসহ ৬টি রাজনৈতিক দল সনদে সই করেনি।

জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলো: সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ জাসদ, এনসিপি এবং গণফোরাম। এরমধ্যে গণফোরামের প্রতিনিধি উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক আশরাফ আলী আকন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও এলডিপির ড. রেদোয়ান আহমেদসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মোট ২৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা জুলাই সনদে সই করেন। সবার শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সনদে সাক্ষর করেন।

জুলাই সনদে সাক্ষর করা দলগুলো হলো: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস. ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), রাষ্ট্র সংস্কার আন্দোলন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্ট, ভাসানী জনশক্তি পার্টি, আমজনতার দল, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও জাকের পার্টি।

স্বাক্ষর অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম।

অনুষ্ঠান শুরুর আগে বেলা দেড়টার দিকে জাতীয় সংসদ ভবনের আশপাশে ‘জুলাই যোদ্ধা’দের বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা দেয়। মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আগুনের ঘটনা ঘটে। পরে বিকেল তিনটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। অনুষ্ঠানের শেষ অংশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই সনদে সই করেন ও বক্তব্য দেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করলে পরবর্তী সময়ে সই করার সুযোগ থাকবে।

Tags: এনসিপিগণফোরামজুলাই সনদনাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাবাসদবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসিপিবিস্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ
Previous Post

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে আগুন জ্বালিয়ে নিন্দা

Next Post

জুলাই সনদ জাতীয় দলিল হিসেবে তৈরি হয়েছে: আলী রীয়াজ

Next Post
বাংলাদেশের একজন নেতা জাতীয় দলিল হিসেবে সনদ প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ জাতীয় দলিল হিসেবে তৈরি হয়েছে: আলী রীয়াজ

প্রধান অতিথি জাতীয় সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কী আছে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT