চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৩১ অক্টোবরের মধ্যে সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করবে কমিশন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 অপরাহ্ন 16, অক্টোবর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তিনজন ব্যক্তি আলোচনা সভায় বসে, microphones ও নোটবুকের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই মেয়াদের মধ্যেই জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন এবং এই সুপারিশ বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সরকার এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু করবে এবং সেই প্রক্রিয়া যাতে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে অগ্রসর হয় সরকার তার নিশ্চয়তা বিধান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকায় জাতীয় সংসদের এলডি হলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।

এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ কমিশনের সদস্যদের মধ্যে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, সফর রাজ হোসেন এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা হোঁচট খেয়েছে। কিন্তু সকল নাগরিক সংগ্রামের মাধ্যমে যে স্বপ্ন দেখেছেন, আশা এবং প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, তা জুলাই জাতীয় সনদের মাধ্যমে আংশিকভাবে হলেও প্রতিফলিত হয়েছে।

জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, সনদে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য পোষণ করেছে তা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশাল পরিবর্তন আসবে।

তিনি বলেন, ভবিষ্যৎকে হাতে নিয়েই আমরা আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়াবো। জুলাই সনদ বাংলাদেশের জনগণকে কী দেবে তা ছোট্ট একটি ডকুমেন্টারির মাধ্যেমে জাতির সামনে আগামীকাল তুলে ধরা হবে বলেও জানান তিনি।

Tags: অধ্যাপক আলী রীয়াজজাতীয় ঐকমত্য কমিশনজুলাই সনদ
Previous Post

রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

Next Post

আরব আমিরাতকে নিয়ে বিশ্বকাপের সব দলের দেখা মিলল

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতকে নিয়ে বিশ্বকাপের সব দলের দেখা মিলল

টাঙ্গাইলের মানচিত্র ও দুর্ঘটনা সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের পিকআপ ভ্যান-মাহিন্দ্র সংঘর্ষে নিহত দুই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT