চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলে অজিদের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ

১০ উইকেটে হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 অপরাহ্ন 16, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ব্যাটসম্যান উইকেটের সামনে খেলছেন, বিপরীতে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হার দেখল বাংলাদেশ। ব্যাটে ভালো শুরু করে মাঝে পথ হারিয়ে দুইশর কাছে পৌঁছে, বোলিং ব্যর্থতায় ছিটকে পড়েছে টিম টাইগ্রেস। শতক তোলা অ্যালিসা হিলি এবং ফোবি লিচফিল্ডের ওপেনিং জুটিতেই ম্যাচ শেষ করেছে অজিরা, ১৫১ বল হাতে রেখে আসরে টানা চতুর্থ সাফল্যটি সহজেই তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

বিশাখাপত্তমে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলেন সোবহানা মোস্তারি-রুবাইয়া হক ঝিলিকরা। জবাবে ২৪.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ২০২ রান করে ফেলে হিলির দল।

আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে ৩২ রান আসে ফারজানা হক ও রুবাইয়া হায়দারের ব্যাটে। ফারজানা ৮ রানে আউট হলে রুবাইয়া পরে শারমিন সুপ্তাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৪১ রান যোগ করেন। সুপ্তা-রুবাইয়ার জুটি ভাঙার পর আর বড় কোন জুটি গড়তে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮০ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংসটি খেলেন সোবহানা। যাতে চারের মার ৯টি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে কদিন আগে অভিষেকে ফিফটি তুলে নেয়া রুবাইয়ার থেকে। তৃতীয় সর্বোচ্চ ১৯ রান করেন তিনে নামা সুপ্তা।

অজি বোলারদের মধ্যে এনাবেল সাউদারল্যান্ড, অ্যালানা কিং, অ্যাশলে গার্ডনার এবং জর্জিয়া ওয়ারহেম ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন মেগান স্যুট।

জবাবে নেমে ওপেনিং জুটিতে ম্যাচ শেষ করেন হিলি এবং লিচফিল্ড। দুজনের জুটিতে ১৪৯ বলে আসে ২০২ রান। হিলি ২০টি চারে ৭৭ বলে করেন ১১৩ রান। লিচফিল্ড ১২ চার ও এক ছক্কায় ৭২ বলে করেন ৮৪ রান।

Tags: অস্ট্রেলিয়াজ্যোতিঝিলিকবাংলাদেশমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিচফিল্ডলিড স্পোর্টসহিলি
Previous Post

ভয়াবহ আগুনে পুড়ে গেছে চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কারখানা

Next Post

তিন দফা দাবিতে আজও শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

Next Post
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দফা দাবিতে আজও শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

বাংলাদেশের সংসদ ভবনে একজন বক্তা ভাষণ দিচ্ছেন, পেছনে কাঠের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সাক্ষর আগামীকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT