চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালাইকার ‘অশ্লীল’ নাচে আপত্তি ছেলের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 15, অক্টোবর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে জনপ্রিয় ব্যক্তির ছবি, বাংলাদেশি সংস্কৃতি ও জীবনধারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত আসন্ন হরর সিনেমা ‘থাম্মা’র নতুন আইটেম গান ‘পয়জন বেবি’। যেখানে রাশমিকার সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে ‘মুন্নি বদনাম’ খ্যাত বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরাকেও।

আর সেই গানে ৫২ বছর বয়সী মালাইকা অরোরার ঠুমকায় কুপোকাত সকলে। তবে মুদ্রার অপর পিঠে দেখা গেল অন্য চিত্র। ‘পয়জন বেবি’ আইটেম গানটিতে মালাইকা অরোরার কিছু নাচের স্টেপে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রীর ছেলে আরহান।

এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মালাইকা বলেছেন, “আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না। ও বলেছে, ‘তুমি এরকমও নাচতে পারো না’!” যদিও আরহানকে নিয়ে বক্তব্য জানানোর পরেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। জানিয়েছেন, ছেলে এভাবেই তার সঙ্গে ঠাট্টা করেন।

তবে মায়ের ওপরে ছেলের নীতিপুলিশি নতুন নয়। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার সময়ে মালাইকাকে সামাজিকমাধ্যমে নানা কটাক্ষ সহ্য করতে হতো। সেই সময়েও আরহান মাকে নানা কথা বলেছেন। প্রকাশ্যে জানিয়েছিলেন, মায়ের এই সম্পর্কের কারণে তাকে নাকি বন্ধুদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়।

মায়ের মতো আরহানও খুব ভালো নাচতে পারেন, গর্বের সঙ্গে জানিয়েছেন মালাইকা অরোরা। মা-ছেলে বাড়িতে থাকলে ‘মুন্নি বদনাম হুয়ি’ চালিয়ে একসঙ্গে নাচেন। মায়ের এই গুণ ছেলে পেয়েছেন, তাতে বেজায় খুশি মালাইকা।- টাইমস অব ইন্ডিয়া

Tags: ‘থাম্মা’আয়ুষ্মান খুরানাআরহানমালাইকা অরোরারাশমিকা মান্দানা
Previous Post

চাকসু নির্বাচনে ভোটারদের হাতের কালি উঠে যাওয়ার অভিযোগ

Next Post

রাকসু নির্বাচন: ক্যাম্পাসে ২ হাজার পুলিশ-র‍্যাব, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post
রাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকসু নির্বাচন: ক্যাম্পাসে ২ হাজার পুলিশ-র‍্যাব, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশ ফুটবল দল মাঠে খেলছে, দর্শকরা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক পয়েন্ট তুলে হংকং থেকে ফিরেছেন জামাল-তপুরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT