চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালন উৎসবে অংশ নিতে ঢাকায় গায়ত্রী চক্রবর্তী স্পিভাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 পূর্বাহ্ন 15, অক্টোবর 2025
in বিনোদন
A A
বৃদ্ধ ব্যক্তি লাল গোলাপের ফুলের তোড়া গ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক ফকির লালন সাঁই। তার জীবন দর্শন যুগে যুগে মানবতার বার্তা বিলিয়ে যাচ্ছে। শুধু বাংলা ভাষাভাষি মানুষকেই নয়, তার জীবন দর্শন প্রভাবিত করেছে পৃথিবীর কৌতুহলী প্রতিটি মানবিক মানুষকে।

আগামী ১৭ অক্টোবর লালনের ১৩৫ তম তিরোধান দিবস। দিবসটি উপলক্ষ্যে উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের লালন উৎসব হবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা।

কুষ্টিয়ায় এই উৎসবে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন বিশ্বখ্যাত ভারতীয় সাহিত্যতাত্ত্বিক, লেখক ও অনুবাদক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।

“নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রা”র অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসব ভক্ত, সাধক ও শিল্পীদের এক মহামিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

এই আয়োজনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। জানা গেছে, তিনি ১৭ অক্টোবর কুষ্টিয়ার লালন বক্তৃতায় বক্তব্য দেবেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার রাতে ফারুকী তার ফেসবুক পোস্টে গায়ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন,“অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এসেছেন। কুষ্টিয়ায় লালন উৎসবে যোগ দিয়ে বক্তব্য দেবেন তিনি!”

গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রায় পাঁচ দশক ধরে তুলনামূলক সাহিত্য, নিম্নবর্গের ইতিহাস, নারীবাদ, সামাজিক ও রাজনৈতিক তত্ত্ব এবং দর্শন নিয়ে গবেষণা ও অধ্যাপনা করে আসছেন। তাঁর এ অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর তিনি নরওয়ের হলবার্গ পুরস্কারে ভূষিত হন।

সাহিত্যতত্ত্ব ও দর্শনের পাশাপাশি স্পিভাক একজন সক্রিয় সমাজকর্মীও। ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলে দরিদ্র শিশুদের শিক্ষার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। তাঁর উদ্যোগে বহু পিছিয়ে-পড়া শিশু শিক্ষার আলো দেখতে পেয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের কাজ বহু আগেই স্বীকৃতি পেয়েছে। সমকালীন বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তক ও মানবিক বুদ্ধিজীবী হিসেবে খ্যাতি আছে তার।

প্রসঙ্গত, আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে লালন উৎসব। আখড়াবাড়িতে দিনভর ভাবগীতির সুর, আলাপ, দর্শনচর্চা আর মাটির গন্ধে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারাদেশ থেকে আগত বাউল- ফকিরগণ।

কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজিত হবে লালন উৎসব। উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল।
Tags: মোস্তফা সরয়ার ফারুকীলালনলিড বিনোদন
Previous Post

গুঞ্জন হলো সত্যি, ‘দম’ এর নায়িকা পূজা চেরী

Next Post

দীর্ঘ ৩৫ বছর পরে চাকসু নির্বাচন

Next Post
চাকসু নির্বাচন কেন্দ্রের প্রবেশদ্বার, ছাত্রলীগের কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৩৫ বছর পরে চাকসু নির্বাচন

প্রধান উপদেষ্টা রোম থেকে দেশে ফিরেছেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT