চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফান সাজ্জাদ এবার ডিটেকটিভ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 14, অক্টোবর 2025
in বিনোদন
A A
ইরফান সাজ্জাদ একজন ডিটেকটিভ চরিত্রে অভিনয় করছেন, ফোনে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ যখন গিরগিটির মতো রঙ বদলায়, তখন সত্য আর মিথ্যার ফারাক করা কঠিন হয়ে পড়ে। অপরাধ, দুর্নীতি এবং বিশ্বাসঘাতকতার এমনই এক অন্ধকার জগৎ নিয়ে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম বঙ্গতে আসছে নতুন অরিজিনাল ওয়েব সিরিজ ‘গিরগিটি’।

লস্কর নিয়াজ পরিচালিত এই সিরিজটি আগামী ১৬ অক্টোবর থেকে শুধুমাত্র বঙ্গতে-তে স্ট্রিমিং হবে।

থ্রিলারটির গল্প শুরু হয় এক নির্জন মহাসড়কে একটি নৃশংস হত্যাকাণ্ড দিয়ে, যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। এই হত্যাকাণ্ডের তদন্তে নামেন ডিটেকটিভ মারুফ চৌধুরী (ইরফান সাজ্জাদ)। তদন্তে তিনি এক ভয়ংকর কর্পোরেট মাদক চক্রের সন্ধান পেলেও, ভেতরের বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার খেলায় একসময় নিজেই জড়িয়ে পড়েন এক বিপজ্জনক জালে।

কে শিকার আর কে শিকারি— সেই রহস্যের জট খুলতেই এগোবে এই থ্রিলারের গল্প।

পরিচালক লস্কর নিয়াজ বলেন,“আমরা কোনো অতিমানবীয় গোয়েন্দা নয়, বরং আমাদের আশেপাশের চরিত্রদের নিয়ে একটি মানবিক গল্প বলতে চেয়েছি। আশা করি, দর্শকরা আমাদের সততা ও যত্নের এই চেষ্টাটুকু উপভোগ করবেন।”

ইরফান সাজ্জাদ অভিনীত ডিটেকটিভ নাটকের পোস্টার, বিভিন্ন চরিত্রের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ সিরিজটিতে ইরফান সাজ্জাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্য- সহ আরও অনেকে।

বঙ্গ জানায়, “আমরা সবসময় দর্শকদের জন্য নতুন ও মানসম্মত কনটেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘গিরগিটি’ সেই প্রচেষ্টারই একটি অংশ। এর শক্তিশালী গল্প, অসাধারণ নির্মাণশৈলী এবং তারকা শিল্পীদের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। অপরাধ, রহস্য আর বিশ্বাসঘাতকতার এই জটিল খেলার সাক্ষী হতে প্রস্তুত থাকুন।”

Tags: ইরফান সাজ্জাদওয়েব সিরিজগিরগিটিথ্রিলারলিড বিনোদন
Previous Post

প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

Next Post

১১৫ টাকা কেজি দরে ১৫ হাজার টন চিনি কিনবে সরকার

Next Post
সাদা চিনি ও চিনি গুঁড়ার ছবি, চিনি বেশি খেলে কি ক্যান্সার হয়?. Channel i News - চ্যানেল আই নিউজ

১১৫ টাকা কেজি দরে ১৫ হাজার টন চিনি কিনবে সরকার

জনপ্রিয় রাজনৈতিক নেতারা প্রশাসনের দলীয়করণের অভিযোগে সংবাদ সম্মেলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে বলে জামায়াতের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT