চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা চতুর্থ ওয়ানডে সিরিজে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 অপরাহ্ন 11, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল ও খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের শেষ দিকে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে হোয়াইটওয়াশ। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজয়ের পর আরও একটি সিরিজে হার দেখল বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগাদের ১৯০ রানে আটকে দেয় টাইগার বোলাররা। তবে ব্যাটিং ব্যর্থতায় আফগান চ্যালেঞ্জ টপকাতে পারেনি বাংলাদেশ। ৮১ রানে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। ৪৪.৫ ওভারে ১৯০ রানে থামে তারা। জবাবে নেমে ২৮.৩ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল।

রানতাড়ায় নেমে আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ ব্যাটাররা। চার ব্যাটারই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। সর্বোচ্চ ২৪ রান করেছেন তাওহীদ হৃদয়। এছাড়া সাইফ হাসান ২২, জাকের আলি ১৮ এবং নুরুল হাসান ১৫ রান করেন।

আফগান স্পিনার রশিদ খান ৫ উইকেট নেন। আজমতউল্লাহ ওমরজাই ৩ উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ফিরে যান ১১ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। একপ্রান্ত আগলে রাখেন ইব্রাহিম জাদরান। দলীয় ১৮৮ রানে ফিরে যান তিনি। ৩ চার ও ১ ছক্কায় ১৪০ বলে ৯৫ রান করেন জাদরান।

বাকিদের মধ্যে গজনাফর ও নবি ২২ রান করে করেন। নাঙ্গেয়ালিয়া খারোতে ১৩ এবং গুরবাজ ১১ রান করেন। চোট পাওয়া রহমত শাহ নবম উইকেট হারানোর পর নামলেও পরে আর ব্যাট করতে পারেননি। পরে হুইল চেয়ারে করে মাঠ ছাড়েন। ১২ বলে ৯ রানে রিটায়ার্ড হার্ট হন তিনি।

বাংলাদেশ বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট নেন। তানজিম সাকিব ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।

Tags: আফগানিস্তানআবুধাবিওয়ানডেজাকেরতাসকিনবাংলাদেশবাংলাদেশ-আফগানিস্তানমিরাজরশিদলিড স্পোর্টসহৃদয়
Previous Post

যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসে ‘অন্যতম কঠিন মুহূর্ত’

Next Post

আজ সংগীতশিল্পী ফেরদৌস আরার জন্মদিন

Next Post
ফেরদৌস আরা নজরুল সংগীত পরিবেশন করছেন, বাংলার সাংস্কৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ সংগীতশিল্পী ফেরদৌস আরার জন্মদিন

ঢাকার আকাশের নিচে আংশিক মেঘলা ও হালকা বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার আকাশ আংশিক মেঘলাসহ হালকা বৃষ্টির আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT