চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুল উলুম দেওবন্দে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 অপরাহ্ন 11, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দারুল উলুম দেওবন্দে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে খ্যাতনামা ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি দেওবন্দ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দুপুরে দেওবন্দে পৌঁছালে মাদ্রাসার রেক্টর মাওলানা মুফতি আবুল কাসিম নোমানি এবং ১৫ জন প্রবীণ আলেমের একটি প্রতিনিধিদল তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) মুত্তাকির সাতদিনের এই সফর শুরু হয়। ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন-সমর্থিত সরকারের পতনের পর শীর্ষ কোনো তালেবান নেতার প্রথম নয়াদিল্লি সফর এটা। পরদিন শুক্রবার (১০ অক্টোবর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেওবন্দ পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছিলেন এই তালেবান নেতা।

আফগান মন্ত্রী যখন দেওবন্দ প্রাঙ্গণে প্রবেশ করেন, তখন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা পথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার ওপর ফুলের পাপড়ি বর্ষণ করেন। এরপর মুত্তাকি মাদ্রাসার কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে মাওলানা নোমানির নির্দেশনায় দারসুল হাদিস নামে একটি ঐতিহ্যবাহী হাদিস পাঠে অংশ নেন।

সেখানে তাকে হাদিস শিক্ষা দেয়ার আনুষ্ঠানিক অনুমতিপত্র দেয়া হয় যা ‘সনদ’ বলে পরিচিত। এটা একটা বিরল সম্মান – যার ফলে এখন থেকে তিনি তার নামের সাথে ‘কাসেমি’ পদবি যুক্ত করার অধিকার অর্জন করেছেন।

১৮৬৬ সালে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ ভারতে সুন্নি ইসলামি ভাবধারার সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষাকেন্দ্র। ভারত ও ভারতের বাইরের হাজার হাজার মুসলিম ছাত্র এখানে পড়াশোনা করেন।

দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে দারুল উলুম দেওবন্দ শনিবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে স্বাগত জানাতে সমস্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করে। সাবেক ছাত্ররা বলছেন, এমন পদক্ষেপের কোন নজির নেই। মাদ্রাসাটি আগে কখনও কোন ‘ভিআইপি’র পরিদর্শনের জন্য ক্লাস বন্ধ করেনি।

দেওবন্দে নজিরবিহীন উষ্ণ অভ্যর্থনা ও শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যাপক উপস্থিতি দেখে অভিভূত হয়ে পড়েন আমির খান মুত্তাকি। তিনি স্থানীয় উলামা ও জনসাধারণকে ধন্যবাদ জানান। এ সময় তিনি ভারত-আফগানিস্তান সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেন।

মুত্তাকি বলেন, ‘কেবল দারুল উলুমের মানুষই নয়, এলাকার সব মানুষ এখানে এসেছেন। তারা আমাকে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি দেওবন্দের উলামা এবং এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞ। ভারত-আফগানিস্তান সম্পর্কের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলে মনে হচ্ছে।’

Previous Post

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন

Next Post

শত শত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি গুজব: প্রেস সচিব

Next Post
শফিকুল আলমের ছবি, পেশাদার পোশাক পরিহিত, চোখে চশমা, শান্ত মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

শত শত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি গুজব: প্রেস সচিব

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের ১৯০ রানে আটকাল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT