চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 11, অক্টোবর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের কন্যাশিশুদের শিক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আজ শনিবার (১১ অক্টোবর) পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। মেয়েদের অধিকার, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিতের লক্ষ্যে ২০১২ সাল থেকে প্রতিবছর এই দিনটি পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই: সংকটের সামনের সারিতে মেয়েরা।’

লিঙ্গ বৈষম্য দূর করা, শিক্ষার অধিকার, পুষ্টি, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা এবং বাল্যবিবাহসহ নারীর প্রতি সহিংসতা রোধই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের সূচনা হয় বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে। তাদের ‘কারণ আমি একজন মেয়ে’ নামের বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবেই দিবসটির ধারণা তৈরি হয়। কানাডার প্ল্যান ইন্টারন্যাশনাল কর্মীরা বিষয়টি জাতিসংঘে উত্থাপন করলে, কানাডা সরকারের সহায়তায় প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়।

পরবর্তীতে, ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটিকে স্বীকৃতি দেয় এবং ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস।

প্রতি বছর দিবসটির একটি নির্দিষ্ট থিম বা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। প্রথম কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ছিল ‘বাল্যবিবাহ বন্ধ করা’। এবারের প্রতিপাদ্য জোর দিচ্ছে কন্যাশিশুদের নেতৃত্ব ও সংকট মোকাবিলায় তাদের সাহসিকতার প্রতি।

Tags: আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
Previous Post

শিশুদের নোবেল পুরস্কারে মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র

Next Post

সকলের সচেতনতাই টিকিয়ে রাখতে পারে ড্রাগনফলের বাজার

Next Post
চালকেরা ড্রাগনফলের বাগানে কাজ করছেন, কৃষি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সকলের সচেতনতাই টিকিয়ে রাখতে পারে ড্রাগনফলের বাজার

গাজার পরিস্থিতি নিয়ে বিশাল জনসমাগম ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছু সেনা প্রত্যাহার করলেও এখনো গাজার অর্ধেক অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT