চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারাক ওবামা কিছুই করেননি, অথচ পুরস্কার পেয়ে গেলেন: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 10, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বারাক ওবামা কিছুই করেননি, অথচ পুরস্কার পেয়ে গেলেন: ট্রাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার শান্তি পুরস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিনি কিছুই করেননি, অথচ পুরস্কার পেয়ে গেলেন।”

শুক্রবার (১০ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প অভিযোগ করেন, ওবামা প্রেসিডেন্ট হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই নোবেল পেয়েছিলেন। তখন তাঁর কার্যকর কোনো উদ্যোগ বা অর্জন ছিল না। ট্রাম্প বলেন, “আমি গাজায় শান্তি আনার চেষ্টা করেছি, আটটি যুদ্ধ বন্ধ করেছি। কিন্তু আমি এসব করেছি দেশের জন্য, পুরস্কারের জন্য নয়।”

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ট্রাম্প আরও বলেন, “আমি শান্তি এনেছি, কিন্তু পুরস্কার পেলেন তিনি যিনি আমাদের দেশকে ধ্বংস করেছেন।”

বারাক ওবামা ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। তখন তাঁর শান্তিপূর্ণ আন্তর্জাতিক কূটনীতির অঙ্গীকার এবং পারমাণবিক নিরস্ত্রীকরণে অবদানের জন্য তাঁকে এই সম্মাননা দেয়া হয়েছিল। ট্রাম্পের দাবি, তাঁর কূটনৈতিক প্রচেষ্টা ও যুদ্ধবিরতির সাফল্যগুলোর তুলনায় সেটি ছিল একেবারে “মূল্যহীন”।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের মন্তব্য ২০২৪ সালের নির্বাচন পরবর্তী রাজনীতিতে তার সক্রিয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত হতে পারে।

Tags: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পনোবেল পুরস্কার
Previous Post

২২ বছরের ব্যবধান, আরো অনবদ্য শাকিব!

Next Post

‘পুলিশ এখন বানরের মতো হয়ে গেছে’

Next Post
পুলিশ কর্মকর্তা গম্ভীরভাবে দেখাচ্ছেন, নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুলিশ এখন বানরের মতো হয়ে গেছে’

স্মার্ট ব্যক্তির হাসিমুখ, সমুদ্রের পেছনে, শান্তিপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি সিরিয়াসলি চাই, নোয়াখালী বিভাগ হোক: পলাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT