চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট: সড়ক উপদেষ্টার সাথে জামায়াতের প্রতিনিধি দলের সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 অপরাহ্ন 09, অক্টোবর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জামায়াত প্রতিনিধি দলের সাথে সড়ক উপদেষ্টার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ ঢাকা-সিলেট মহাসড়কের চার লেন নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২০ সালে। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ এখনও শেষ হয়নি। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত এই প্রকল্পের পাশাপাশি চলছে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ। দুই প্রকল্পের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট, বিশেষ করে আশুগঞ্জ থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার এলাকাজুড়ে। 

নির্মাণসামগ্রীবাহী ট্রাকের যত্রতত্র পার্কিং এবং রাস্তার অনিয়মিত খননকাজের কারণে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অনেকেকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। মাত্র কয়েক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে পুরো দিন।

এই চরম জনদুর্ভোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন (সিলেট-৬), ব্যারিস্টার শিশির মো. মনির (সুনামগঞ্জ-২) এবং অ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী (হবিগঞ্জ-২)।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল উপদেষ্টার কাছে মহাসড়কের ভয়াবহ যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে বলেন, “নির্মাণকাজের ধীরগতি ও সমন্বয়ের অভাবে যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাজারো মানুষ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।”

জনদুর্ভোগ নিরসনে তারা তিনটি প্রস্তাব পেশ করেন—
১. চার লেন ও ছয় লেন প্রকল্পের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা।
২. অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে কাজের গতি বাড়ানো।
৩. বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে ঢাকা-সিলেট রুটে ট্রেনের বগি সংখ্যা বৃদ্ধি করা।

এসময় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রতিনিধি দলের প্রস্তাবসমূহ মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, সরকার ইতোমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই পরিস্থিতির উন্নতি হবে এবং জনদুর্ভোগ দূর হবে।

Tags: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানজামায়াতে আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামী
Previous Post

দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন: উপদেষ্টা আসিফ মাহমুদ

Next Post

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

Next Post
বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

ফিলিস্তিনের পতাকা হাতে দুই শিশু শান্তির বার্তা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের আকাশে শান্তির বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT