চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজ-হৃদয়ের ফিফটি, আফগানদের সামনে বাংলাদেশের ২২১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 08, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, প্রস্তুতি নিচ্ছেন ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১০১ রানের জুটি গড়েন হৃদয় ও মিরাজ

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করে ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সামনে খুব একটা বড় চ্যালেঞ্জ জানাতে পারেনি টিম টাইগার্স। মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে আফগানদের ২২২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৮.৫ ওভার ব্যাট করে ২২১ রানে থামে বাংলাদেশ।

ব্যাটে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ২৫ রানে দুই ব্যাটারকে হারায়। ফিরে যান তানজিদ তামিম (১০) এবং নাজমুল হোসেন শান্ত (২)। দলীয় ৫৩ রানে সাইফ ফিরে গেলে তৃতীয় উইকেট হারায় টিম টাইগার্স। ৩৭ বলে ২৬ রান করেন অভিষিক্ত সাইফ।

চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েন হৃদয় ও মিরাজ। ১৫৪ রানে হৃদয় রানআউট হলে জুটি ভাঙে। ১ চার ও ৩ ছক্কায় ৮৫ বলে ৫৬ রান করেন হৃদয়। দলীয় ১৭৫ রানে মিরাজও ফিরে যান। ১টি করে চার ও ছক্কায় বাংলাদেশ অধিনায়ক ৮৭ বলে ৬০ রান করেন।

এরপর দ্রুতই ফিরে যান জাকের আলি (১০), নুরুল হাসান সোহান (৭)। ১৯৫ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ দিকে তানজিম সাকিব ২৩ বলে ১৭ রান করেন। বাংলাদেশ থামে ২২১ রানে। তানভীর ৮ বলে ১১ রান করেন।

আফগান বোলারদের মধ্যে ওমরজাই ও রশিদ খান ৩টি করে উইকেট নেন। গজনাফর নেন দুটি উইকেট।

Tags: আফগানিস্তানআবুধাবিওয়ানডেজাকেরটি-টুয়েন্টি সিরিজতাসকিনবাংলাদেশবাংলাদেশ-আফগানিস্তানমিরাজরশিদহৃদয়
Previous Post

কন্যার নাম জানালেন আরবাজ-সুরা

Next Post

হংকংকে হারানোর সামর্থ্য আমাদের আছে: ক্যাবরেরা

Next Post
আন্তর্জাতিক ফুটবল কোচ ও খেলোয়াড়রা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকংকে হারানোর সামর্থ্য আমাদের আছে: ক্যাবরেরা

বার্সেলোনা বাস্কেটবল ম্যাচের জন্য দর্শকদের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি ক্লাবকে নিজেদের মাঠে অনুশীলন করতে দিলো না বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT