চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ বছরে পৌনে ২ কোটির বেশি মানুষকে চক্ষু সেবা দিয়েছে ব্র্যাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 08, অক্টোবর 2025
in কর্পোরেট নিউজ
A A
একজন নারী চক্ষু সেবা গ্রহণকারী বৃদ্ধার হাতে চেকলিস্ট দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫

৯ অক্টোবর, বৃহস্পতিবার ‘বিশ্ব দৃষ্টি দিবস’-কে সামনে রেখে ব্র্যাক চক্ষু সেবা কার্যক্রমের ১৯ বছর পূর্তি উদ্যাপন করছে।

গত ১৯ বছরে সারা দেশে বিস্তৃত চক্ষু সেবা কার্যক্রমের মাধ্যমে প্রায় ১ কোটি ৭৭ লাখ মানুষকে সেবা দিয়েছে ব্র্যাক। এ বছর বিশ্ব দৃষ্টি দিবসে ব্র্যাক প্রায় ১০ হাজার মানুষকে চক্ষু সেবা দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে।

১৯ বছরে পৌনে ২ কোটির বেশি মানুষকে চক্ষু সেবা দিয়েছে ব্র্যাক

বিশ্বব্যাপী চোখের যত্নের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করে প্রতি বছর পালিত হয় ‘বিশ্ব দৃষ্টি দিবস’।

বর্তমানে দেশের ৬১টি জেলায় সক্রিয় ব্র্যাকের চক্ষু সেবা কার্যক্রম এ বছর ‘বিশ্ব দৃষ্টি দিবস’ উপলক্ষে সারা দেশে ৩৫০টিরও বেশি চক্ষু শিবির এবং ৫০টিরও বেশি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করছে। প্রায় ১০ হাজার মানুষকে স্বল্পমূল্যে রিডিং গ্লাস বা পাঠের চশমা বিতরণ ও সাশ্রয়ী মূল্যে ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চক্ষু সেবা দেওয়ার লক্ষ্যে সারা দেশে এই কার্যক্রম চলবে। এ ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তি, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বৃদ্ধ ব্যক্তির চোখ পরীক্ষা করছেন একজন ডাক্তার. Channel i News - চ্যানেল আই নিউজ
ব্র্যাকের চক্ষু সেবা কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত ১ কোটি ৭৭ লাখেরও বেশি মানুষকে সেবা দেওয়া হয়েছে

ব্র্যাকের চক্ষু সেবা কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত ১ কোটি ৭৭ লাখেরও বেশি মানুষকে সেবা দেওয়া হয়েছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক দৃষ্টিশক্তি পরীক্ষা থেকে শুরু করে জটিল রোগীর ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পরামর্শ প্রদানের ব্যবস্থা রয়েছে। এই কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১ কোটি ১০ লাখ মানুষের ‘প্রেসবায়োপিয়া’ বা নিকট দৃষ্টির ত্রুটি শনাক্তকরণে দৃষ্টি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ২২ লাখেরও বেশি চশমা বিতরণ করা হয়েছে। মানসম্পন্ন সেবা নিশ্চিতে ব্র্যাকের অংশীদার হাসপাতালগুলোর অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নির্ধারিত স্থানে চোখের ছানির অপারেশন করা হয়। শুধু ২০২৪ সালেই এই কার্যক্রমে ১৭ হাজার ৭৪১টি ছানি রোগ শনাক্ত হয়েছে এবং ১৩ হাজার ১৯১টি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

দৃষ্টিশক্তির ত্রুটি সংশোধন এবং নিরাময়যোগ্য অন্ধত্ব প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে ব্র্যাকের এই কার্যক্রমে অংশীদার হিসেবে কাজ করছে ভিশনস্প্রিং ও সাইটসেভারস। ভিশনস্প্রিং গত ১৯ বছর ধরে ব্র্যাকের দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে প্রেসবায়োপিয়া মোকাবিলায় কাজ করছে, যার মাধ্যমে লাখো মানুষ স্বল্পমূল্যে চশমা (রিডিং গ্লাস) ও প্রয়োজনীয় চক্ষু সেবা পেয়ে আসছে। দুটি উপজেলায় একটি পাইলট কর্মসূচি হিসাবে শুরু হওয়া ব্র্যাকের এই উদ্যোগটি এখন দেশের ৬১ জেলায় বিস্তৃত।

ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম বলেন, ‘চোখের চিকিৎসা সেবার সুযোগ বঞ্চিত মানুষের কাছে এই সেবাগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রায় দুই দশক আগে ব্র্যাকের এই কার্যক্রম শুরু হয়। আজ বিশ্ব দৃষ্টি দিবসে আমরা আবারও অঙ্গীকার করছি সেই জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর, যাদের জীবনের স্বাচ্ছন্দ্য ও অর্থনৈতিক সম্ভাবনা কেড়ে নিচ্ছে নিরাময়যোগ্য অন্ধত্ব।’

বিশ্ব দৃষ্টি দিবসে সবার জন্য স্বাভাবিক দৃষ্টিশক্তি সহজলভ্য করার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভিশনস্প্রিং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন, দৃষ্টিজনিত ত্রুটি শুধু যে একটি স্বাস্থ্য সমস্যা তাই নয়, এটি মানুষের অর্থনৈতিক সম্ভাবনা এবং সামাজিক মর্যাদাকেও প্রভাবিত করে।

বৃদ্ধ ব্যক্তির চোখে চিকিৎসা দিচ্ছেন ডাক্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

দৃষ্টিজনিত ত্রুটি ও অন্ধত্ব নিয়ে একটি সাম্প্রতিক জাতীয় জরিপ বলছে, বর্তমানে দেশে প্রায় ৭.৫ লক্ষ মানুষ অন্ধত্বে ভুগছে, যার প্রধান কারণ চিকিৎসাবিহীন ছানি।

ছানির পাশাপাশি ‘প্রেসবায়োপিয়া’ বা নিকট দৃষ্টির ত্রুটি বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। গবেষণায় দেখা গেছে, দেশের প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যায় ভুগছেন, যার মধ্যে বেশিরভাগেরই বয়স ৩৫ বছরের বেশি। ব্র্যাক এবং এর সহযোগী প্রতিষ্ঠান ও সংস্থাগুলো এই চ্যালেঞ্জ মোকাবিলায় চক্ষু সেবা প্রদান, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতে একযোগে কাজ করছে।

Previous Post

টরেন্টো-তে ‘নাট্য কর্মশালা: দেশে ও বিদেশে’ অনুষ্ঠিত

Next Post

পাঠাও ১০ বছরে: একসাথে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে

Next Post
পাঠাও এর ১০ বছর উদযাপন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ও গ্রাহকদের সাথে সংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঠাও ১০ বছরে: একসাথে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে

বাংলাদেশের মানচিত্রসহ শিক্ষা মন্ত্রণালয়ের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT