চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক পর্ব দেখলে পরের পর্বের জন্য দর্শক অপেক্ষা করবে’

আসছে 'এটা আমাদেরই গল্প', রাজ বললেন এই নাটকের টার্গেট 'গ্লোবাল অডিয়ান্স'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 06, অক্টোবর 2025
in বিনোদন
A A
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক থেকে ‘পারিবারিক মেলবন্ধনের গল্প উধাও’ এমন অভিযোগ প্রায়ই শোনা যায়! এও বলা হয়ে থাকে, লিড কাস্ট ছাড়াও নাটকের গল্পে পরিবার উপেক্ষিত থাকে! তবে এমন ধারণাকে ভুল প্রমাণ করতে পারিবারিক আবেগ ইমোশন কেন্দ্র করে নতুন ধারাবাহিক আনছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

জনপ্রিয় এই নির্মাতার নতুন এই নাটকের নাম ‘এটা আমাদেরই গল্প’, যেটি শিগগির প্রচারে আসছে চ্যানেল আইয়ের পর্দায়। রবিবার সন্ধ্যায় উত্তরায় নাটকটির শুটিং সেটে নির্মাতা ও শিল্পীরা জানান, প্রচারের পর নাটকটির টার্গেট ‘গ্লোবাল অডিয়ান্স’ কানেক্ট করা।

নির্মাতা রাজ বলেন, পরিবারের মধ্যে যা যা আছে এবং যা যা ঘটে তাই উঠে আসবে এতে। একটি পরিবারে যতগুলো সম্পর্ক থাকে সবকিছুই আছে। যা প্রতিটি দর্শক নিজেকে কানেক্ট করবে বলে আমি বিশ্বাস করি। সেইসাথে রোমান্স, সাসপেন্স সব পাবে দর্শক।

বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা রাজের বানানো মাইক, গ্র্যাজুয়েট, ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই সিরিয়ালগুলো তাকে পরিচিতি এনে দেয়। তিনি বলেন, আমাদের দর্শকরা এখন কোরিয়ান, তুর্কি, পাকিস্তানি সিরিয়াল বেশি দেখে। আমি ফিল করতাম, এত দর্শক কেন এদের সিরিয়াল দেখে? সেই চিন্তা থেকে আমাদের সিরিয়ালও গ্লোবাল অডিয়ান্স দেখবে সেই টার্গেট করেই বানাচ্ছি। আসলে আমাদের এখানে প্রোপার সিরিয়াল বানাতে যে বাজেট লাগে, যে চরিত্রগুলো লাগে সেগুলো থাকেনা বিধায় দর্শক সিরিয়াল বিমুখ। আশা করছি এবার তা হবে না।

দর্শকদের বোরিং লাগার সুযোগ নেই উল্লেখ করে রাজ বলেন, দর্শক এক পর্ব দেখলে পরের পর্বের জন্য অপেক্ষা করবে বলে আমি বিশ্বাস করি।

‘এটা আমাদেরই গল্প’ নাটকে তিনটি গান রয়েছে। মাহমুদ মানজুরের কথা টাইটেল গানটি গেয়েছেন আরিফিন রুমি, দোলা। আরও দুটি গান করেছেন প্রত্যয় খান, মার্সেল। একটি লিখেছেন লুৎফর হাসান অন্যটি সিয়াম সরকার। তিনটি গানই গল্পের ডিমান্ডে বানানো হয়েছে।

মনিরা মিঠু বলেন, অনেক অর্থবিত্তের মালিক হলেও যার পরিবার নেই, তার আসলে কিছুই নেই! রাজ অনেক কঠোর পরিশ্রম করে, মেধা দিয়ে এই নাটকটি বানাচ্ছেন। আমরা সবাই সকাল থেকে রাত- প্রতিদিন চেষ্টা করছি যেন একটি ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি। এতে অনেক জেনারেশনের শিল্পীরা একত্রে কাজ করছেন।

প্রেস কনফারেন্সে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ নাদের চৌধুরী বলেন, রাজ অনেক কুল ডিরেক্টর। সে তার কাজগুলো দিয়ে দর্শক মন আগেই জয় করেছেন। আমাদের গল্প এমন নাটক যেটা দর্শক আবেগি করবে, বিনোদিত করবে। আমরা মনে করি, দর্শকরা এই সিরিয়াল দেখে কোনোভাবেই হতাশ হবেন না।

নাটকে অভিনয় করেছেন দীপা খন্দকার। তিনি বলেন, পরিবার ভাঙতে ভাঙতে আসলে আমরা পরিবারের ভ্যালুটাই ভুলে যাচ্ছিলাম। নাটক কিন্তু জীবন বদলের হাতিয়ার বলি আমরা। সো নাটকে আমরা যেটা দেখি, ওইটার অনেক কিছুই কিন্তু মানুষের ওপরে এফেক্ট করে। পারিবারিক গল্পের নাটক যে তৈরি হয়না এই ধারণা ভুল প্রমাণ করবে ‘এটা আমাদেরই গল্প’।

সংবাদমাধ্যমে ইন্তেখাব দিনার, কেয়া পায়েল, খায়রুল বাসাররা উপস্থিত থেকে বলেন, আমাদেরই গল্প নাটক দর্শকদের পারিবারিক মূল্যবোধ বৃদ্ধি করবে।

Tags: ইন্তেখাব দিনারএটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারচ্যানেল আইনাটকমনিরা মিঠুমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনসিনমো
Previous Post

৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে ১ টিকেটে ১টি ফ্রি!

Next Post

‘টিসিভি ভ্যাকসিনেসন ক্যাম্পেইন ২০২৫’ কর্মশালা

Next Post
বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা আলোচনা করছেন, ফুলের টেবিলের পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টিসিভি ভ্যাকসিনেসন ক্যাম্পেইন ২০২৫’ কর্মশালা

আমীর খসরু বসার ঘরে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক: আমীর খসরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT