চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল

জাহিদ রহমান by জাহিদ রহমান
5:11 অপরাহ্ন 05, অক্টোবর 2025
in স্বাস্থ্য
A A
প্রথমবারের মতো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল

ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (ইএইচএ) এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হেমাটোলজি টিউটোরিয়াল শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।

গত ৩ ও ৪ অক্টোবর রাজধানীর স্থানীয় একটি হোটেলে দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।

এ বৈজ্ঞানিক সম্মেলনে ব্রিটেন, পোলান্ড, পর্তুগাল, সুইডেন, অষ্ট্রিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের ১৫ জন আন্তর্জাতিক ও ২১৩ জন স্থানীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ।

চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী তিন গবেষকের ছবি, পুরস্কারপ্রাপ্ত গবেষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিনে মোট চারটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সকালে ‘ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট রেজিস্টানট অর রিল্যাপসড একুইট মেলয়েড লিউকোমিয়া’ শিরোণামে প্রথম অধিবেশনে চেয়ার করেন প্রফেসর ডাক্তার এবিএম ইউনুস। কো-চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস। এই অধিবেশনে মূল বিষয় উপস্থাপন করেন ইংল্যান্ড থেকে আগত প্রিয়াংকা মেহথা। এ ছাড়া এই দিনে ‘কারেন্ট ম্যানেজমন্ট অফ রিল্যাপসড এন্ড রিফ্র্যাক্টরি একুইট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া’, ‘হিমোটলজিক্যাল ম্যালিগ্যান্সি এসোসিয়েটেড কোয়াগুলোপ্যাথি’ এবং ‘নোবেল এজেন্ট এন্ড অটোলোগাস ট্রান্সপ্লান্ট ইন দ্য ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট টি এন্ড বি সেল লিম্ফোমাস’ বিষয়ক গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনেও মোট চারটি সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলো হলো-‘আপডেটেড ম্যানেজমেন্ট অফ হোকিন লিম্ফোমা’, মডার্ন থেরাপি ফর ক্রোনিক লিম্ফোয়েটিক লিউকোমিয়া’, ‘এডভ্যন্সেন ইন দ্য ট্রিটমেন্ট অফ মাল্টিপল মেলোমা’ এবং অপডেটেড অন সেলুলার থেরাপি: এপ্লিকেশন অফ এএসসিটি এন্ড সিএআর-টি সেল থেরাপি’।

এই সম্মেলনের বিভিন্ন অধিবেশনে হেমাটোলজিক্যাল নানা রোগ, বিশেষ করে মাইলয়েড ও লিমফয়েড ম্যালিগন্যান্সি, বি সেল ও টি/এনকে সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা, একিউট ও ক্রনিক লিউকেমিয়ার সর্বশেষ অগ্রগতি ও আধুনিক চিকিৎসা কৌশল নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞরা এসব জটিল রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা ও রোগীর জীবনমান উন্নয়নে কার্যকর কৌশল তুলে ধরেন।

বৈজ্ঞানিক সেশনগুলো পরিচালনা করেন ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞরা। স্থানীয় বিশেষজ্ঞরা জটিল ক্লিনিক্যাল কয়েকটি কেস উপস্থাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য শিক্ষামূলক ইন্টারেক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ এবং ইউরোপীয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। শেষে দেশীয় গানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুদিন ব্যাপী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে রক্তের ক্যান্সার ও অন্যান্য হেমাটোলজিক্যাল রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সঠিক সময়ে রোগ শনাক্ত করে আধুনিক চিকিৎসা প্রোটোকল প্রয়োগ করলে রোগীদের বেঁচে থাকার হার বাড়বে। আন্তর্জাতিক মানের রক্তরোগ বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর এই ধরনের টিউটোরিয়াল তরুণ চিকিৎসক ও বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, উন্নত দেশে যে ধরনের চিকিৎসা সুবিধা ও থেরাপি পাওয়া যায়, বাংলাদেশেও সেসব সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া জরুরি। আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশীয় দক্ষতার সমন্বয় হেমাটোলজিক্যাল রোগীদের জন্য উন্মোচিত হবে নতুন দিগন্ত।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ জানান, এমন আয়োজনের মধ্যে দিয়ে তরুণ চিকিৎসকরা রক্তরোগের নতুন নতুন চিকিৎসা পদ্ধতি ও ব্যবস্থা জানতে পেরেছে।

Tags: আন্তর্জাতিক সম্মেলন
Previous Post

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা মোজাম্মেল গ্রেপ্তার

Next Post

ফিলিস্তিনের পক্ষে ইউরোপের রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ

Next Post
প্যালেস্টাইনে মানবাধিকার ও শান্তির জন্য লাখ লাখ মানুষের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের পক্ষে ইউরোপের রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ

বরিশালে আদালত প্রাঙ্গণে স্বামীর মৃত্যুদণ্ডের রায় প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT