চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কষ্ট হলেও জয়ে খুশিই থাকছেন রিয়াল কোচ জাভি

লা লিগা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 05, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের কোচ জাভি মাঠে নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভি আলোনসো

নগরপ্রতিদ্বন্দ্বী কিংবা এল ক্ল্যাসিকোয় হার মেনে নিতে পারেন না রিয়াল মাদ্রিদের সমর্থকরা, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বড় হারের পর বেশ সমালোচনার মুখোমুখি হয়েছিলেন কোচ জাভি আলোনসো। ভিয়ারিয়ালের সাথে জয় কিছুটা স্বস্তি এনে দিয়েছে তাকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া এবং কাইলিয়ান এমবাপের গোলে ভিয়ারিয়ালের সাথে ৩-১এ জয় তুলেছে লস ব্লাঙ্কোস বাহিনী। জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে তারা। ম্যাচ শেষে স্বস্তির কথা জানান জাভি।

বলেছেন, ‘আমাদের খেলাটির জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল। প্রথমার্ধে আমাদের কিছুটা গতির অভাব ছিল। সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হই। জয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি।’

‘দলের সবাই খুব ভালো খেলেছে এবং সবার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ভিনিকে যখন হাসতে এবং উপভোগ করতে দেখি, আমার ভালো লাগে। সে হ্যাটট্রিক করার এবং তার পারফরম্যান্সকে পূর্ণতা দেয়ার কাছাকাছি ছিল।’

ম্যাচের প্রথমার্ধে কোন দলই জালের দেখা পায়নি। বিরতির পর ৪৭ মিনিটে ভিনি প্রথম গোল আনেন এবং ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৩ মিনিটে জর্জেস মিকাউতাদজে ব্যবধান কমালেও ৮১ মিনিটে এমবাপে সেটি আবারও বাড়িয়ে দেন।

Tags: এমবাপেজাভি আলোনসোভিনিসিয়াসভিয়ারিয়ালরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

কি খেয়ে বেঁচে আছে গাজার মানুষ?

Next Post

‘আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু খুব সহসাই’

Next Post
বাংলাদেশের জাতীয় পতাকা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

'আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু খুব সহসাই'

সুমাইয়া শিমু হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন সবধরণের চরিত্রে আমাকে মানাবে না: সুমাইয়া শিমু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT