চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতে ২০ মিলিয়ন দিরহাম লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 অপরাহ্ন 03, অক্টোবর 2025
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার, আরব আমিরাতে লটারি জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশি লটারিতে জিতেছেন ২ কোটি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি ৩৪ লাখ টাকা।

বাংলাদেশি ওই প্রবাসীর নাম হারুন সরদার নূর নবী সরদার (৪৪)। হারুন ইউএইর শারজাহ শহরে বসবাস করেন। পেশায় ট্যাক্সিচালক। গত ১৪ সেপ্টেম্বর একটি লটারির টিকিট কিনেছিলেন তিনি।

গতকাল শুক্রবার (৩ অক্টোবর) ‘বিগ টিকিট আবুধাবি’ নামের ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। র‍্যাফল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম পুরস্কার জেতেন হারুন।

অনুষ্ঠান চলাকালে উপস্থাপক রিচার্ড ও বোচরা হারুনকে কল করে এ খবর দেন। শুনে অবাক হয়ে যান তিনি।

তবে হারুন একাই এ লটারির অর্থ পাবেন না; তিনি মোট ১১ জনের জন্য আবুধাবির বিগ টিকিট নামে পরিচিত এই লটারি কিনেছিলেন। তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ হবে।

হারুন ২০০৯ সাল থেকে আরব আমিরাতে বসবাস করছেন। তার পরিবার থাকে বাংলাদেশে।

হারুন ছাড়া আরও চারজন বিগ টিকিটের লটারি কিনে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা) করে জিতেছেন। এ চারজনের একজন প্রবাসী বাংলাদেশি আলী হুসাইন আলী।

বিগ টিকিট লটারিতে চারজন প্রবাসী ‘স্পিন দ্য হুইল’ জিতেছেন। তারা প্রত্যেকে দেড় লাখ দিরহাম (৪৯ লাখ ৭৫ হাজার টাকা) করে পাবেন। তাদের একজন বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদ। আল-আইন শহরে বসবাসকারী এই প্রবাসী ১০ জনের সঙ্গে অর্থ ভাগাভাগি করবেন।

শারজাহ শহরের আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী লটারিতে একটি ‘রেঞ্জ রোভার ভেলার’ গাড়ি জিতেছেন।

Tags: বিগ টিকিট আবুধাবি
Previous Post

ওয়ানডে দলেও নেই লিটন, প্রথমবার ডাক পেলেন সাইফ

Next Post

টি-টুয়েন্টিতে টানা চতুর্থ সিরিজ জয় বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে টানা চতুর্থ সিরিজ জয় বাংলাদেশের

বিজয়-রাশমিকা প্রেমের মুহূর্তে আংটি বদল করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়-রাশমিকার আংটি বদল, বিয়ে কবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT