চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুহুরী নদীর পানি বেড়ে ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 02, অক্টোবর 2025
in - সেমি লিড, ফেনী
A A
ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত, জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহুরী নদীর পানি বেড়ে ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত

ফেনীতে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজার ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার ২ অক্টোবর বিকেল পর্যন্ত মুহুরী নদীর পানি কমলেও কাটেনি আতঙ্ক।

বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে ফেনীর ফুলগাজী বাজারের আংশিক প্লাবিত হয়। বর্তমানে নদীর পানি কিছুটা কমলেও কাটেনি আতঙ্ক। বারবার একই ঘটনার পুনরাবৃত্তির জন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার দুপুর থেকে ফুলগাজী পুরাতন পশুর হাট সংলগ্ন সুইসগেট দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আংশিক অংশ ও বেশকিছু দোকানপাটে পানি ঢুকে পড়ে। আজ সকাল থেকে পানি কিছুটা কমলেও বৃষ্টি অব্যাহত থাকায় ব্যবসায়ীদের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের উজানের পানিতে গতকাল থেকে নদীর পানি বাড়লেও এখন ধীরে ধীরে কমছে। বিপৎসীমার ১২ সেন্টিমিটারের মধ্যে দুপুর ২টার দিকে নদীর পানি ১০ দশমিক ২৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে।

স্থানীয় জহিরুল ইসলাম রাজু নামে এক বাসিন্দা বলেন, নদীর পানি কমেছে। তবে ভারতের উজানে ভারী বৃষ্টি হলে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের শঙ্কা রয়েছে। এখনও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। কখন কি হয় তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না।

ফুলগাজী বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, গত বছরও একই স্থান দিয়ে পানি ঢুকে বাজার প্লাবিত হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজের কারণে আবারও পানি ঢুকেছে। এখানে তাদের গাফিলতি রয়েছে।  সুইসগেইট ও পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে বারবার এ ক্ষতির মুখে পড়তে হতো না। পানি উন্নয়ন বোর্ড ব্যবসায়ীদের দায়ী করে যে অভিযোগ করছেন তাও মনগড়া, এসব সত্য নয়।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, ফুলগাজী পুরাতন পশুর হাট-সংলগ্ন সুইসগেটের স্থানটি ইতোপূর্বে সংস্কার করা হয়েছিল। তবে সেখানে ময়লা ফেলে সংস্কার করা স্থানটি আবারও নষ্ট করে ফেলেছে। এখানে ব্যবসায়ীদের দায় রয়েছে। তবে নদীর পানি কমলে বাঁধে ভাঙনের শঙ্কা নেই।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, আজ দুপুর ৩টা পর্যন্ত জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরই বর্ষা মৌসুমে ভারতের উজানের পানিতে মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফুলগাজী-পরশুরামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়।

Previous Post

দু’যুগের মধ্যে ডলারের দর সর্বোচ্চ পতনের পথে

Next Post

যাদের পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বিনোদন তারকা শাহরুখ

Next Post
বিশ্বের শীর্ষ ধনী বিনোদন তারকার ছবি, জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বিনোদন তারকা শাহরুখ

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT