চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহত বেড়ে ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 02, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইন্দোনেশিয়ায় ধসে পড়া স্কুলের ধ্বংসাবশেষের পাশে উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ধারকারীরা কংক্রিটের স্ল্যাব সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু করেছেন। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সিদোয়ারজো শহরে একটি ইসলামিক আবাসিক স্কুল ধসে পড়ে ৫ জন শিক্ষার্থী নিহত ও শতাধিক আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো ৫৯ জন আটকে আছেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুইতলা ভবনটি ধসে পড়ে। তখন ভবনের ভেতরে শত শত শিক্ষার্থী ছিলেন, যাদের বেশিরভাগই কিশোর বয়সী ছেলে। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১৩ জনকে জীবিত অবস্থায় টেনে তুলতে সক্ষম হলেও, তাদের মধ্যে দুজন পরে হাসপাতালে মারা যান। ভবনের অস্থিতিশীল কাঠামোর কারণে উদ্ধার তৎপরতা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বৃহস্পতিবার ২ অক্টোবর ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা (বিএনবিপি) জানায়, থার্মাল ড্রোন ব্যবহার করেও ধ্বংসস্তূপের নিচে কোনো প্রাণের অস্তিত্ব শনাক্ত করা যায়নি।

সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুযারিয়ান্তো বলেন,গতরাতে আমরা এলাকা একেবারে নীরব করে দেই, যাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কোনো জীবনচিহ্ন ধরা যায়। কিন্তু বৈজ্ঞানিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি আরও জানান, উদ্ধার অভিযান এখন পরবর্তী ধাপে প্রবেশ করছে, যেখানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কংক্রিটের স্ল্যাব সরানো হবে। তবে এর আগে ভবন আরও ধসে পড়ার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়নি।

উদ্ধারকর্মীরা বুধবার পর্যন্ত দাবি করেছিলেন যে ধ্বংসস্তূপের নিচ থেকে কান্না ও চিৎকার শোনা যাচ্ছিল। এ অবস্থায় বিদ্যালয় চত্বরে জড়ো হওয়া পরিবারগুলো এখনো আশার আলো ধরে রেখেছেন।

১৭ বছরের নিখোঁজ শিক্ষার্থীর ভাই মৌলানা বায়ু রিজকি প্রতমা বলেন, আমি সেরা খবরের প্রত্যাশা করছি, যেন আমার ভাই বেঁচে থাকে। চার দিন ধরে তাকে নিচে পড়ে আছে ভেবে খুব কষ্ট হচ্ছে।

অন্যদিকে আহমাদ ইখসান (৫২) বলেন, আমি বিশ্বাস করি আমার ছেলে এখনো জীবিত।

বিএনবিপি বুধবার জানায়, অন্তত ৫৯ জন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তবে সংস্থাটি বলছে, প্রাথমিক পর্যায়ে এসব তথ্য প্রায়ই পরস্পরবিরোধী হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি ধসে পড়ার সময় নির্মাণকাজ চলছিল এবং এর সঙ্গে আরও দুটি তলা যোগ করা হচ্ছিল। পরে তদন্তে জানা যায়, দুর্বল ভিত্তি এত ভার বহন করার উপযুক্ত ছিল না।

সিদোয়ারজো শহরের রিজেন্ট বলেছেন, স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত তলা নির্মাণের জন্য কোনো অনুমতিপত্র নেয়নি।

Tags: ইন্দোনেশিয়ানিহত ৫
Previous Post

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

Next Post

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

Next Post
রাষ্ট্রপতির সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যোতিদের আগে বোলিংয়ে ডাকল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT