চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ক্রিকেটে এই নির্বাচন কালো দাগ হয়ে থাকবে: তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 01, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিমের বক্তৃতা দিচ্ছেন, চারপাশে সাংবাদিক ও সমর্থকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়কের পাশাপাশি নাম সরিয়ে নিয়েছেন আরও ১৪ জন। পরে তামিম বলেছেন, বাংলাদেশ ক্রিকেটে এই নির্বাচন কালো দাগ হয়ে থাকবে।

ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন তামিম। সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেন। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নাম প্রত্যাহার করে নিলেন তারকা সাবেক বাঁহাতি ওপেনার।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। সকাল সোয়া ১০টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি নির্বাচন কমিশন অফিসে এসে মনোনয়ন প্রত্যাহার করেন তামিম। তিনিসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আপনারা বলেন ফিক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোন নির্বাচন ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই নির্বাচন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তা-ই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যারা বোর্ডে আছেন তারা চাইলে এভাবে নির্বাচন করতে পারেন, জিততেও পারেন। তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে।’

‘আপনারা জানেন যে, আমরা আজকে আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি। কারণটা খুবই পরিষ্কার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেইলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনকিছু বলার আছে। আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি যে, ইলেকশনটা কোনদিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে, এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার।’

‘যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে, তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এ জিনিসটা কোনদিক থেকেই মানায় না। আমি নিশ্চিত যখন ইসি তালিকা দেবে যে আজকে কারা কারা প্রত্যাহার করেছেন, তাদের নামগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোটব্যাংকও খুব শক্ত। এটা হল আমাদের একটা প্রতিবাদ।’

‘এখান থেকে এসে এই নোংরামির অংশ আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে, আমার কাছে মনে হয় যে এই নোংরামির সঙ্গে আমরা কোনদিক থেকে কোনভাবেই পার্ট রাখতে পারবো না।’

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডের গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

Tags: আমিনুলক্রিকেটতামিমবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

বাহারছড়ার পাহাড় থেকে নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার

Next Post

২৭ বছরে চ্যানেল আই

Next Post
চ্যানেল আই এর ২৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭ বছরে চ্যানেল আই

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রত্যাহার বিষয়ে আইন উপদেষ্টা বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রত্যাহার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT