চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে প্রস্তুত র‍্যাব: মহাপরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
র‍্যাব মহাপরিচালকসহ তিন কর্মকর্তা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখতে র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুল রহমান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব ডিজি বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে যেকোনো ষড়যন্ত্র রুখতে র‍্যাব সচেষ্ট রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। সরকারবিরোধীরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা চালাচ্ছে, তবে সেসব মোকাবিলায় র‍্যাব প্রস্তুত।

সাম্প্রতিক সময়ে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের অগ্রগতির বিষয়ে তিনি জানান, প্রায় ১ হাজার ৩৫৭টি অস্ত্রের মধ্যে ৭০-৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। শুধু গত মাসেই তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্রগুলোও জাতীয় নির্বাচনের আগেই উদ্ধার সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, এসব অস্ত্র এখনো বাইরে থাকাটা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এবং অপরাধী গোষ্ঠীর হাতে যেতে পারে।

খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনায় সৃষ্ট অস্থিরতা প্রসঙ্গে র‍্যাব ডিজি জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হলেও ঘটনাটিকে রাজনৈতিকভাবে বড় আকার দেওয়ার চেষ্টা হয়েছে। এর সঙ্গে কোনো বিদেশি অপশক্তি জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এছাড়া নির্বাচনকালীন দায়িত্ব পালনে র‍্যাবের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের কার্যক্রম চলছে। সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

গাজীপুরে র‍্যাব সদস্যদের আটকে রাখার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব সক্ষম হবে।

Tags: র‌্যাবর‌্যাব মহাপরিচালক
Previous Post

পার্বত্য চট্টগ্রামে দুষ্কৃতকারীদের প্রচেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

নিকোল কিডম্যানের সঙ্গে একজন পুরুষ, তারা একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেঙে গেল নিকোল কিডম্যানের ১৯ বছরের সংসার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT