চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে: আইজিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
আইজিপি পুলিশ মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে, এটা দেশের বাইরে থেকেও হতে পারে। তাই পূজামণ্ডপ ঘিরে যেন কেউ কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক আছে পুলিশ

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স এ আয়োজিত শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সারাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি।

সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এ জন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে উল্লেখ করে আইজিপি বলেন,  এসব ঘটনায় থানায় জিডিসহ ১৫টি মামলা হয়েছে। আর এসব মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিচ্ছিন্ন ঘটনাগুলো কী ধরনের জানতে চাইলে তিনি বলেন, পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়ে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা রয়েছে।

জায়ামাত কর্মী পরিচয়ে ঘটনানো ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, দলটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

থানা থেকে ব্যক্তিগত অস্ত্র লুটের সংখ্যার বিষয়ে আইজিপি বলেন, অল্পকিছু ব্যক্তিগত অস্ত্র থানা থেকে লুট হয়েছে। পুলিশের অস্ত্রের সংখ্যা বেশি। বৈধ অস্ত্র সরকার জমা নিয়েছে। ২০০৯ সাল ২০২৪ সাল পর্যন্ত সব অস্ত্র আমরা জমা নিয়েছি। কিন্তু যারা জমা দেননি আমরা তাদের বিরুদ্ধেও মামলা নিয়েছি। আমরা অস্ত্রগুলো উদ্ধার করতে চেষ্টা করছি।

Tags: আইজিপিদুর্গাপূজাপূজামণ্ডপবাহারুল আলম
Previous Post

মুখার্জী বাড়ির পূজায় মাতলো বলিউড তারকারা

Next Post

নিবন্ধন পাচ্ছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ

Next Post
নির্বাচন ভবনের সামনে গাছের পাতা ও ফুলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিবন্ধন পাচ্ছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ

নির্বাচনী প্রচারণায় আমিনুল ও নাজমুল আবেদিন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন না আমিনুল-নাজমুল আবেদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT