চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘কাথ্যাকিয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
নাচের দল পারফরমেন্স করছে, নাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: আসিফ মোসাদ্দেক

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে আগামী ২ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিয়ন্ড বর্ডারস: এশিয়ার নিউ ওয়েভ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব। এশিয়ান কালচার সেন্টার (এসিসি) আয়োজিত এই উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ‘কাথ্যাকিয়া – দ্য সেন্টার অফ আর্টস’।

গুয়াংজু শহরে চার দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে সাতটি এশীয় দেশের তরুণ শিল্পীরা অংশ নিবেন বলে জানিয়েছে এশিয়ান কালচার সেন্টার। এই আয়োজনের মূল আকর্ষণ হবে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সংগীত ও নৃত্য পরিবেশনা।

বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে ‘কাথ্যাকিয়া – দ্য সেন্টার অফ আর্টস’। উৎসবে অংশ নিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম হাসান ইশতিয়াক ইমরান এর নেতৃত্বে দেশ ছাড়েন চার সদস্যের দল।

এশিয়া কালচার সেন্টারের আয়োজনে অংশ নিতে কোরিয়া যাচ্ছে ‘কাথ্যাকিয়া – দ্য সেন্টার অফ আর্টস’ এর সদস্যরা

তার সঙ্গে রয়েছেন দেশের তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান, আসিফ মোহাম্মদ মোসাদ্দেক এবং অন্বেষা বিশ্বাস অগ্নি। আগামী শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টায় তারা গুয়াংজু শহরে এশিয়ান কালচার সেন্টারের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

উৎসবে থাকছে ‘আসিয়ান পালস’, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পীরা সংগীত ও নৃত্যের পরিবেশনা করবেন। এছাড়া ‘নিউ সিঙ্গাপুরা: একোজ অব ডাইভারসিটি’ শীর্ষক বিশেষ আয়োজনের মাধ্যমে কোরিয়া ও সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করা হবে।

শুধু পরিবেশনা নয়, বাংলাদেশের শিল্পীরা বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায়ও অংশ নেবেন বলে জানান ইমরান।

আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও নতুন শিল্পচর্চার পথ উন্মুক্ত করবে।

তিনজন নাট্যশিল্পী পারফরম্যান্সের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: আসিফ মোসাদ্দেক

বাংলাদেশি নৃত্য সংগঠনটি সম্পর্কে এশিয়ান কালচার সেন্টার তাদের ওয়েব সাইটে লিখেছে, ২০১৮ সালে হাসান ইশতিয়াক ইমরানের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘কাথ্যাকিয়া – দ্য সেন্টার অফ আর্টস’ একটি নৃত্যসংগঠন যা প্রতিভা বিকাশ ও বহুমাত্রিক নৃত্যধারার সংরক্ষণে নিবেদিত। সংগঠনটি ইতোমধ্যে নর্থ আমেরিকান নজরুল কনভেনশন, ফোক ফেস্ট ইউএসএ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ছায়ানট ক্লাসিক্যাল ড্যান্স ফেস্টিভ্যালের মতো মর্যাদাপূর্ণ আসরে পরিবেশনা করেছে। শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই নয়, এটি এখন তরুণ শিল্পীদের সমকালীন প্রযোজনা, সৃজনশীল অনুশীলন এবং পারফর্মিং আর্টস গবেষণায় যুক্ত হওয়ার এক যৌথ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

Tags: এস এম হাসান ইশতিয়াক ইমরানকোরিয়াদক্ষিণ কোরিয়ালিড বিনোদন
Previous Post

হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

Next Post

‘তারেক মনোয়ারের বক্তব্যের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই’

Next Post
তারেক মনোয়ারের বক্তব্যের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

'তারেক মনোয়ারের বক্তব্যের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই'

সারজিস আলমের ছবি, শাপলা প্রতীকের জন্য আদালতে যাওয়ার হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাপলা প্রতীকের জন্য আদালতে যাওয়ার হুমকি সারজিস আলমের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT