চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেন-জি’দের আন্দোলনের মুখে আরেক দেশের সরকার পতন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিক্ষোভকারীরা রাস্তায় দাঙ্গা ও ধোঁয়া ছড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেন-জিদের আন্দোলনের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ভাষণে রাজোয়েলিনা বলেন, ‘সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমি রাগ, দুঃখ এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা বুঝি। আমি আহ্বান শুনেছি, কষ্ট অনুভব করেছি, দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বুঝেছি।’

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে পূর্ব আফ্রিকার দেশ মাগাগাস্কারে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। ‘জেন জি’ নামে পরিচিত এ বিক্ষোভ রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হলেও ধীরে ধীরে আটটি শহরে ছড়িয়ে পড়ে।

বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও তার পুরো সরকারকে পদত্যাগের দাবি তোলেন।

সোমবার আবারও হাজারো মানুষ রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট জানান, তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন ও সরকার ভেঙে দিয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে। এরপর নতুন সরকার গঠন করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। ‘জেন জি’ নামে পরিচিত এ বিক্ষোভ রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হলেও এখন আটটি শহরে ছড়িয়ে পড়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক নিরাপত্তা বাহিনীর “অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের” নিন্দা জানিয়ে বলেছেন, অন্তত ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। তিনি জানান, আটক ও মারধরের পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এমনকি সরাসরি গুলিও চালানো হয়েছে।

তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের দেওয়া পরিসংখ্যানকে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এসব তথ্য ‘‘গুজব বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে” সামনে আনা হয়েছে।

এদিকে, সহিংসতা ও লুটপাটের খবরের পর পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানীতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।

জাতিসংঘ জানিয়েছে, নিহতদের মধ্যে কেবল বিক্ষোভকারীরা নয়, সাধারণ পথচারীও রয়েছেন। আবার অনেকে প্রাণ হারিয়েছেন বিক্ষোভ-পরবর্তী সহিংসতা ও লুটপাটে।

প্রসঙ্গত, স্বাধীনতার পর ১৯৬০ সাল থেকে মাদাগাস্কার একাধিক গণঅভ্যুত্থানের মুখোমুখি হয়েছে। ২০০৯ সালের গণবিক্ষোভে সাবেক প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে পদত্যাগে বাধ্য করা হয় এবং রাজোয়েলিনা ক্ষমতায় আসেন। ২০২৩ সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজোয়েলিনার জন্য এবারের আন্দোলনই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Tags: জেন জিমাদাগাস্কারসরকার পতন
Previous Post

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বেড়েছে খরচ

Next Post

পারিবারিক কবরস্থানে সমাহিত নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

Next Post
বৃহৎ জনসমাগমের মধ্যে পারিবারিক কবরস্থানে সমাহিত নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক কবরস্থানে সমাহিত নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে দলগত ব্যর্থতা, ক্ষমা চাইলেন লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT