চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বত্যাঞ্চল থেকে সেনাবাহিনীকে সরানো যাবে না: সুপ্রদীপ চাকমা

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
9:31 পূর্বাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A
পার্বত্যাঞ্চল থেকে সেনাবাহিনী সরানোর দাবি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অনেকের একটাই স্লোগান, সেটা হচ্ছে সেনা হটাও। তাদের এমন দাবিতে সেনাবাহিনীকে সরানো যাবে না। যাদের যেখানে থাকার দরকার, সেখানে থাকতে হবে।

তিনি বলেন, পার্বত্যাঞ্চলে তুচ্ছ ঘটনাকে ইস্যূ করে যারা সহিংসতা তৈরি করবে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং থাকবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ইউপিডিফ’র অপরিপক্ক আন্দোলনের মাশুল গুনছে খাগড়াছড়িবাসী। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায় এড়াতে পারে না।

তিনি বলেন, খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে যারা আন্দোলন করেছে, তাদের ৬ নেতার সাথে আমার কথা হয়েছে। তারা প্রত্যেকেই ইউপিডিএফ’র রাজনীতির সাথে জড়িত। জুম্ম ছাত্রজনতা সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন, সবাই ইউপিডিএফের দলের। তাদের এমন আচর ‘ইমম্যাচুরিটি’ পরিচয় দিয়েছে।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বৈশালী চাকমা, সাগরিকা রোয়াজাসহ সনাতনী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গাপূজা উৎসবে যাতে কোন রকম বিঘ্ন না ঘটে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Tags: ইউপিডিএফক্ষুদ্র নৃ-গোষ্ঠীপূজামণ্ডপ পরিদর্শন
Previous Post

‘ভারতের এখনও আশা হাসিনা দেশে ফিরবেন পূর্ণ গৌরবে, বিজয়ী নেত্রী হয়ে’

Next Post

ইন্টারনেট ব্ল্যাকআউটে বিশ্ব থেকে বিচ্ছিন্ন আফগানিস্তান

Next Post
শহরের আকাশে টেলিযোগাযোগ অ্যান্টেনা ও ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেট ব্ল্যাকআউটে বিশ্ব থেকে বিচ্ছিন্ন আফগানিস্তান

নেপালের ক্রিকেট দল বিজয় উদযাপন করছে, উইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজকে ৮৩ রানে গুটিয়ে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT