চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়ির ঘটনায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চের গভীর উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in রাজনীতি
A A
স্বাধীনতা সুরক্ষা মঞ্চের লোগো ও বাংলাদেশের পতাকা হাতে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা সুরক্ষা মঞ্চ-এর লোগো

খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ। সেখানকার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ শামস উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চ।

বিবৃতিতে বলা হয়, পাহাড়ে তিনজন নিহতের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যেভাবেই হোক, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে কোন ধরনের হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। কিভাবে ৩ জন মানুষ নিহত হলো এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

স্বাধীনতা সুরক্ষা মঞ্চ জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পাহাড়ের এ ঘটনায় ভারত বা ফ্যাসিস্ট গোষ্ঠী ব্রাশফায়ার করেছে, এ অস্ত্র বাইরে থেকে এসেছে। এমন তথ্য যদি সত্য হয়, তাহলে বিষয়টি উদ্বেগজনক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং পাহাড়কে স্থিতিশীল করতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আমাদের সবার। পাহাড়ও এর ব্যতিক্রম নয়। পাহাড়ে সহিংসতা, ভীতি ও উসকানি কখনোই সমাধান নয়। এগুলো কেবল পারস্পরিক অবিশ্বাস ও অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। সেজন্য বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। তবে কোনভাবেই যেন সাধারণ মানুষের প্রাণহানি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

স্বাধীনতা সুরক্ষা মঞ্চ বলছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, সেনাবাহিনী সদস্যের ওপর আক্রমণ করা হয়েছে। এটিও কোনভাবে গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করে আসছে। সেনা সদস্যদের ওপর আক্রমণ হলে পুরো পাহাড় অনিরাপদ হয়ে উঠবে। কে বা কারা তাদের ওপর হামলা করেছে সে বিষয়েও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Tags: স্বাধীনতা সুরক্ষা মঞ্চ
Previous Post

বাংলাদেশ থেকে নিউইয়র্ক, ফ্যাশনেই স্বপ্ন বুনছেন ওয়ালী

Next Post

পিএসজি পরীক্ষার আগে কতটা প্রস্তুত বার্সেলোনা

Next Post
বার্সেলোনা কোচ মাঠে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি পরীক্ষার আগে কতটা প্রস্তুত বার্সেলোনা

ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোর্ড বা মোদি বলেননি, ট্রফি না নেয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের: সূর্যকুমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT