চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ালটন কম্পিউটারের ডাবল ধামাকা অফারে ই-বাইকসহ নিশ্চিত উপহার ও মূল্যছাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in কর্পোরেট নিউজ
A A
ওয়ালটন কম্পিউটার ডাবল ধামাকা অফার, উপহার ও মূল্যছাড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটন কম্পিউটারের ডাবল ধামাকা অফারে ই-বাইকসহ নিশ্চিত উপহার ও মূল্যছাড়

শুরু হলো ওয়ালটন কম্পিউটারের ডাবল ধামাকা অফার। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ওয়ালটন ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার কিনলেই পাচ্ছেন নিশ্চিত উপহার। সেইসঙ্গে অন্যান্য কম্পিউটার এক্সেসরিজে থাকছে ৫০% পর্যন্ত মূল্যছাড়।

এছাড়াও বিশেষ উপহার হিসেবে রয়েছে প্রতি মাসেই একাধিক ব্র্যান্ড নিউ ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক পাওয়ার সুযোগ।

ওয়ালটন প্লাজা, অফিশিয়াল ওয়েবসাইট এবং ডিলার আউটলেট থেকে কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ ক্রয়ে অফারটি উপভোগ করা যাবে চলতি বছরের শেষদিন পর্যন্ত।

শনিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এই ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, ওয়ালটন ডিজি-টেক দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানিকারী প্রতিষ্ঠান। প্রযুক্তিপণ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে ওয়ালটন। দেশজুড়ে বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, বিশ্বমানের কারিগরি দক্ষতা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি অঙ্গীকার ওয়ালটনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। স্থানীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি প্রযুক্তিপণ্যে মান, উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে ওয়ালটনের অব্যাহত প্রচেষ্টা তাদেরকে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের পাশাপাশি সম্প্রতি আমেরিকায় সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড বা পিসিবিএ রপ্তানি শুরু করেছে ওয়ালটন।

বর্তমানে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪৪ ধরনের আইটি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। যার মধ্যে রয়েছে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ইলেকট্রিক বাইক, ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার ইত্যাদি।

ডাবল ধামাকা অফার গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের এমডি ও সিইও স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব আদিল হোসেন নোবেল। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হানসহ ওয়ালটনের উধ্বর্তন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে আদিল হোসেন নোবেল বলেন, বিশ্বের একটি সেরা ও নামকরা ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটনকে নিয়ে আমরা গর্ব করি। ওয়ালটন সারাবিশ্বের সেরা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার মতো স্মার্ট পণ্য তৈরি করছে। বর্তমান প্রযুক্তিবিশ্বে বাংলাদেশে তৈরি উন্নত প্রযুক্তি ও পণ্যকে ছড়িয়ে দেয়ার দায়িত্ব পালন করছে। ওয়ালটন আরো এগিয়ে যাবে, বাংলাদেশকে বিশ্বের বুকে প্রযুক্তিপণ্যের দেশ হিসেবে মর্যাদার আসনে নিয়ে যাবে এই প্রত্যাশা আমাদের সকলের।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, এর আগে আমরা ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ অফার, এক্সচেঞ্জ অফারসহ বিভিন্ন সুবিধা দিয়েছি। আমাদের এসব উদ্যোগ সহজলভ্য মূল্যে আইটি পণ্য ও এক্সেসরিজ ক্রয়ে ক্রেতাদের কাছে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এরই প্রেক্ষিতে ডাবল ধামাকা অফার দেয়া হয়েছে। এর অর্থ হলো ওয়ালটনের একটি কম্পিউটার পণ্য কিংবা এক্সেসরিজ কিনে গ্রাহক নিশ্চিত উপহার কিংবা আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। একইসঙ্গে ডাবল ধামাকা হিসেবে প্রতি মাসে থাকবে একাধিক ইলেকট্রিক বাইক জেতার সুযোগ। আইটি পণ্যে বাংলাদেশে এই প্রথম ক্রেতাদের এ ধরনের সুযোগ দেয়া হচ্ছে। আশা করি বরাবরের মতো এই অফার ক্রেতাদের মাঝে দারুণ সাড়া ফেলবে।

Tags: ওয়ালটন ডিজি-টেকওয়ালটন প্লাজা
Previous Post

বুয়েটের স্বীকৃতি পেলো অপোর ফোন

Next Post

হুঁশিয়ারি উপেক্ষা করে গাজার পথে আন্তর্জাতিক সহায়তা বহর

Next Post
গাজার পথে আন্তর্জাতিক সহায়তা বহর, মানবাধিকার ও শান্তির জন্য আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

হুঁশিয়ারি উপেক্ষা করে গাজার পথে আন্তর্জাতিক সহায়তা বহর

গাজায় ধ্বংসস্তূপের মধ্যে মানুষ ও যানবাহন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় আরও ৭৯ জন নিহত, মৃত্যু ছাড়াল ৬৬ হাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT