চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় দিনেও বন্ধ চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A
চাঁপাইনবাবগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকটি বাস ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসস্ট্যান্ড

মালিক শ্রমিক দ্বন্দ্বে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে দূরপাল্লার বেশিরভাগ বাস চলাচল। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা দুদিন বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২৭ সেপ্টম্বর) সকালে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাস না পেয়ে যাত্রীরা বিপাকে পড়েছেন।

জানা যায়, শ্রমিকরা বাস যত্রতত্র দাঁড় করিয়ে যাত্রী উঠানো ও খোরাকি ভাতা বাড়ানোর অভিযোগ করেছেন মালিকরা।

যাত্রীদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এমনকি কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। ফোন করলেও পরিবহন কর্মকর্তারা সাড়া দিচ্ছেন না। তবে এ রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে।

সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিক পক্ষের বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়।
আলোচনায় নির্ধারিত হয় চালকের বেতন ট্রিপপ্রতি ১ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ১ হাজার ৭৫০, সুপারভাইজারের ৫০০ থেকে ৭৫০ এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করা হবে। শুক্রবার থেকে তা কার্যকরের কথা থাকলেও তার আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন।

এ বিষয়ে মালিকপক্ষের দাবি, শ্রমিকদের দাবি মেনে নেয়া হলেও তারা নতুন করে কিছু ‘অযৌক্তিক’ দাবি সামনে এনেছেন। ফলে বাধ্য হয়ে বাস বন্ধ রাখা হয়েছে। তাদের অভিযোগ, শ্রমিকরা দূরপাল্লার বাস যেখানে-সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাইছেন এবং খোরাকি ভাতা দাবি করছেন। এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়েই নতুন করে বিরোধ তৈরি হয়েছে।

এর আগে চলতি মাসেই দুই দফায় বাস বন্ধ করেছিলেন চালক, সুপারভাইজার ও সহকারীরা।

Tags: চাপাইনবাবগঞ্জবেতন বৃদ্ধি
Previous Post

জিএম কাদেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আনিসুল ইসলামের

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২ দিনের ছুটি ঘোষণা

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২ দিনের ছুটি ঘোষণা

অভিষেকের ব্যাটিং দৃশ্য, শোয়েবের আউটের তাগিদ, ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেককে দ্রুত আউটের তাগিদ শোয়েবের, তবুও কাজ হবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT