চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় চোটের হিড়িক, এবার রাফিনহা-গার্সিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 পূর্বাহ্ন 27, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সায় রাফিনহা দুর্দান্ত গোল করে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক দুঃসংবাদ আসছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফরোয়ার্ড রাফিনহা দিয়াজ ও গোলরক্ষক জোয়ান গার্সিয়া চোটে পড়েছেন। তাদের এ চোটে দীর্ঘ সময় দলের বাইরে থাকতে হবে। তবে দলটির জন্য একমাত্র সুসংবাদ লামিন ইয়ামালের দলে ফেরার ঘোষণা। পরবর্তী ম্যাচে দলে ফিরছেন তিনি।

হ্যামস্ট্রিং চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রাফিনহা। এ চোটের জন্য প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এ তারকাকে। এ তালিকায় যুক্ত হয়েছে দলটির গোলকিপার জোয়ান গার্সিয়ার নামও। হাটুর চোটের কারণে তাকেও প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

গত সপ্তাহের প্রথম দিকে চোটের কারণে প্রায় পাঁচ মাসের জন্য ছিঁটকে গেছেন বার্সার মিডফিল্ডার গ্যাভি। এছাড়া ফেরমিন লোপেজও চোটের মধ্যে আছেন। পেশীর চোটের কারণে তিনিও তিন সপ্তাহ খেলতে পারবেন না। চোটে পড়া এ সকল খেলোয়াড় অক্টোবরের আন্তর্জাতিক বিরতির আগে দলে যোগ দেয়ার সম্ভাবনা খুবই কম।

তবে বার্সার জন্য একমাত্র ভালো খবর, উইঙ্গার লামিন ইয়ামালের দলে ফেরা। গ্রোয়েন চোটে ভুগতে থাকা ১৮ বর্ষী তারকা জানিয়েছেন, লা-লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন তিনি। বার্সার জেতা গত চার ম্যাচের কোনটিতে খেলতে পারেননি ইয়ামাল। এছাড়া আলেজান্দ্রো বাল্ডেও অনুশীলনে ফিরেছেন।

বার্সেলোনা রোববার লা-লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামবে। এরপর চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইন এবং তার পরের সপ্তাহের ৫ অক্টোবর সেভিয়ায় খেলতে যাবে।

Tags: ইয়ামালগার্সিয়াগ্যাভিপিএসজিবার্সেলোনারাফিনহালিড স্পোর্টসলোপেজ
Previous Post

আন্তর্জাতিক চাপেও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের, নিহত ৬০

Next Post

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দেওয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিলের ঘোষণা

Next Post
প্রতিবাদে অংশ নেওয়া ব্যক্তিরা মাইকে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দেওয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিলের ঘোষণা

ক্রিস্তিয়ানো রোনালদো গোল উদযাপন করছেন, মাঠে উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যারি কেনের অনন্য রেকর্ড, যেখানে নেই হালান্ড-রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT