চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে খেলা হল না বাংলাদেশের

প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 পূর্বাহ্ন 26, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলাররা দারুণ করেছিলেন। পাকিস্তানকে ১৩৫ রানে আটকায় বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতা দেখেছে টিম টাইগার্স। ১১ রানে হেরে এশিয়া কাপের চলতি আসর শেষ করেছে বাংলাদেশ। সুপার ফোরে দুই ম্যাচে জিতে ফাইনালে পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

বৃহস্পতিবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জবাবে নেমে ৯ উইকেটে ১২৪ রানে থামে বাংলাদেশ।

লক্ষ্যতাড়ায় নেমে বাংলাদেশ শুরু থেকেই চাপে পড়ে। ইনিংসের পঞ্চম বলে ইমন ফিরে যান খালি হাতে। ২৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। হৃদয় ফেরেন ১০ রান করেন। ২৯ রানে সাইফ ফিরে যান। ১ চার ও ২ ছক্কায় ১৫ বলে ১৮ রান করেন।

৪৪ রানে চতুর্থ উইকেট হারায় টিম টাইগার্স। শেখ মেহেদী ফেরেন ১০ বলে ১১ রান করে। ৬৩ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সোহান ফেরেন ২১ বলে ১৬ রান করে। ৭৩ রানে জাকের ফিরে যান। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক করেন ৯ বলে ৫ রান।

পরে তানজিম সাকিবকে নিয়ে শামীম যোগ করেন ২৪ রান। ৯৭ রানে শামীম ও তানজিম দুজনে ফিরে যান। শামীম ২ ছক্কায় ২৫ বলে ৩০ রান করেন। সাকিব ১১ বলে ১০ রান করেন। এরপর তাসকিন ফেরেন ৪ রান করে। শেষ অবধি বাংলাদেশের ইনিংস থামে ১২৪ রানে। রিশাদ ১৬ রান করেন।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি ৩টি করে উইকেট নেন। সাইম আইয়ুব নেন ২ উইকেট।

এর আগে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়ে শুরু থেকে চেপে ধরে টাইগার বোলাররা। প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। ৪ রানে সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ, ক্যাচ তুলে দেন রিশাদ হোসেন হাতে। ৪ বলে ৪ করে ফিরেন তিনি। এ উইকেট নিয়ে তাসকিন টি-টুয়েন্টিতে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছান। তার আগে এই কীর্তি গড়েন সাকিব ও মোস্তাফিজ।

৫ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুবকে রিশাদের ক্যাচ বানিয়ে ফেরান মেহেদী হাসান। কোন রান না করেই ফিরেন তিনি। ২৯ রানে তৃতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ। ২০ বলে ১৩ করে রিশাদের শিকার হন ফখর জামান। দলীয় ৩৩ রানে হুসাইন তালাতকে দ্বিতীয় শিকার বানান রিশাদ। ৭ বলে ৩ রান করেন তালাত।

৪৯ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। মোস্তাফিজের শিকার হন সালমান। ২৩ বলে ১৯ রান করেন। ৭১ রানে শাহিন শাহ আফ্রিদিকে ফেরান তাসকিন। তিনবার জীবন পেয়ে চতুর্থবার জাকেরের গ্লাভসে ধরা পড়েন। ১৩ বলে ১৯ রান করেন।

সপ্তম উইকেটে মোহাম্মদ হারিস এবং মোহাম্মদ নাওয়াজের ২৪ বলে ৩৮ রানের জুটি গড়েন। ১০৯ রানে ফিরতি ক্যাচে হারিসকে ফেরান মেহেদী। ২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩১ রান করেন। ১২০ রানে নাওয়াজকে নিজের তৃতীয় শিকার বানান তাসকিন। ১ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৫ রান করেন। পরে ফাহিম আশরাফ ও হারিস রউফ মিলে ইনিংস শেষ করেন। ফাহিম ১৪ এবং হারিস ৩ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে তিন উইকেট নেন তাসকিন। রিশাদ এবং মেহেদী দুটি করে উইকেট নেন। মোস্তাফিজ নেন একটি উইকেট।

Tags: এশিয়া কাপ-২০২৫টি-টুয়েন্টিতাসকিনদুবাইপাকিস্তানবাংলাদেশ-পাকিস্তানলিটনলিড স্পোর্টসশাহিনসালমানসুপার ফোর
Previous Post

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

Next Post

ঘনীভূত হতে পারে লঘুচাপ, বাড়বে বৃষ্টির প্রবণতা

Next Post
বৃষ্টির পানিতে হাত ও ছাতা, জল ঝরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘনীভূত হতে পারে লঘুচাপ, বাড়বে বৃষ্টির প্রবণতা

লেভান্ডোভস্কি ফুটবল ম্যাচে গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার সাবে ত্রাতা লেভান্ডোভস্কি, পিছিয়ে পড়ে বার্সার জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT