চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিম নিক্ষেপে অর্থের জোগানদাতা মোজাম্মেল: পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, আদালত
A A
বিক্ষোভকারীর মুখে হেলমেট ও সানগ্লাস, জনসমাগমে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের ‘অর্থায়ন’ থাকার কথা বলছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে রিমান্ড শুনানিতে এ কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম।

এদিন গুলশান থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং মোজাম্মেল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন আব্দুস সালাম। বেলা পৌনে ৩টার দিকে তাদের এজলাসে তোলা হয়।

তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম দুজনের ১০ দিনের রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, আসামিরা আওয়ামী লীগের সব কর্মসূচির আয়োজক। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতারের ওপর নিউ ইয়র্কে ডিম নিক্ষেপে মোজাম্মেল হক বিকাশে টাকা দিয়েছেন। দেশকে অস্থিতিশীল, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে, দেশকে অস্থির করতে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, মুক্তি অবৈধ সংসদের সংসদ সদস্য। ফ্যাসিস্টের সহযোগী। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী তিন রাজনৈতিক দলের নেতাদের হয়রানি, মানহানি, অপমান করার চেষ্টা করেছেন। আখতারের ওপর ডিম নিক্ষেপ করেছেনে। এতে মোজাম্মেল হকের যোগসাজস ও সহযোগিতা আছে। তিনি অর্থায়নও করেছেন।

পরে আদালত শুনানি নিয়ে প্রত্যেকের ৬ দিনের রিমান্ডের আদেশ দেয়।

এরআগে বৃহস্পতিবার দুপুরে  রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. মোজাম্মেল হককে (৬৭) গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

পুলিশ জানায়, মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে আসছিলেন। এ ছাড়া তার কাছ থেকে দলের কর্মসূচি প্রচারের তথ্যও পাওয়া গেছে।

এছাড়াও বুধবার দিবাগত রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

Tags: আদালতপুলিশমোজাম্মেলরিমান্ড শুনানি
Previous Post

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের পাঁচ বছরের কারাদণ্ড

Next Post

পর্যটকদের জন্য নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন

Next Post
সেন্টমার্টিন দ্বীপের আকাশ থেকে দৃশ্য, সবুজ বনাঞ্চল ও সমুদ্রের সংযোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটকদের জন্য নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন

বিজনেস অ্যাওয়ার্ডে ওয়ালটনকে সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার’ বিজনেস অ্যাওয়ার্ডে সম্মাননা পেলো ওয়ালটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT