চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রউফ-ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ ভারতের, সূর্যকুমারের বিরুদ্ধে পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 25, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত ও পাকিস্তান ক্রিকেটাররা মাঠে মুখোমুখি, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা রাজনৈতিক পর্যায় ছাড়িয়ে খেলার মাঠেও চলে এসেছে অনেকদিন আগে। ধারাবাহিকতায় এশিয়া কাপ হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। তারপরও থেমে নেই ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব। পাকিস্তানের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ভারত। পাকিস্তানও থেমে নেই।

দুবাইতে গত রোববারের ম্যাচে মাঠের আচরণ নিয়ে পেসার হারিফ রউফ ও ওপেনার সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ তুলেছে ভারত। ইমেইলের মাধ্যমে অভিযোগ করেছে বলে খবর। ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচে ‘রাজনৈতিক’ মন্তব্য করায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে পাকিস্তানও আনুষ্ঠানিক অভিযোগ করেছে।

যদি ফারহান এবং রউফ লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তখন বিষয়টি সমাধানের জন্য আইসিসির শুনানির প্রয়োজন হতে পারে। এজন্য ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন, দ্বিতীয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে হাজির হতে হবে।

হাফসেঞ্চুরি করার পর ফারহানের উদযাপন এবং বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় রউফের ভক্তদের দিকে ইঙ্গিতপূর্ণ আচরণ, এ ঘটনাগুলোর বিরুদ্ধে বিসিসিআই অভিযোগ করেছে বলে ক্রিকেটের সংবাদ দেয়া গণমাধ্যমগুলো বলছে। সেদিন থেকে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

সূত্রের দাবি, পিসিবি সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। কারণ ভারত অধিনায়ক ১৪ সেপ্টেম্বর গ্রুপপর্বে পাকিস্তানের বিরুদ্ধে জয় উৎসর্গ করেছিলেন এপ্রিলে ‘পেহেলগাম সন্ত্রাসী হামলার শিকার পরিবারদের’, যার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা দেখা দিয়েছিল।

সূর্যকুমার যাদবের মন্তব্য রাজনৈতিক বলে অভিযোগ করেছে পিসিবি। সূর্যকুমার প্রথম ম্যাচের পর সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‘এ জয় আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি উৎসর্গ করতে চাই, যারা অনেক সাহসিকতা দেখিয়েছে। আশা করি তারা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে, এবং যখনই আমরা তাদের মুখে হাসি ফোটানোর সুযোগ পাব, তখনই আমরা সেটা আরও বেশি করব।’

Tags: আইসিসিপাকিস্তানপিসিবিফারহানবিসিসিআইভারতলিড স্পোর্টসসূর্যকুমারহারিস
Previous Post

বাসমতী ছাড়া সব ধরনের চাল রপ্তানিতে ভারতের নতুন শর্ত

Next Post

বাংলাদেশি পর্বতারোহীর পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয়

Next Post
পর্বতারোহী একজন ব্যক্তি হিমালয় পর্বতশৃঙ্গের উচ্চতায় স্নো কভার্ড পরিবেশে সুরক্ষা গিয়ার পরিধান করে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি পর্বতারোহীর পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয়

গার্দিওলার প্রশংসায় মেতেছেন ফোডেন, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোডেনের প্রশংসায় মেতেছেন গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT