চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে হেরে এখন পাকিস্তান ম্যাচ ‘সেমিফাইনাল’ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 পূর্বাহ্ন 25, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, প্রতিপক্ষের উইকেটের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬৯ রান করেছেন সাইফ হাসান

এশিয়া কাপ টি-টুয়েন্টিতে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে সংগ্রহটা খুব একটা বড় করতে পারেনি ভারত। তবে লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে ৪১ রানে হার দেখেছে টিম টাইগার্স।

জয়ে এক ম্যাচ হাতে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। আর সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দাঁড়িয়েছে অঘোষিত সেমিফাইনালে। টানা দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কা বাদ পড়েছে সেমির দৌড় থেকে। বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে যে দল জিতবে তারাই খেলবে ফাইনালে।

বুধবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতেকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে সূর্যকুমার যাদবের দল। জবাবে নেমে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

রানতাড়ায় নেমে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের ইনিংস একাই টেনে নিয়েছেন সাইফ হাসান। ৫ ছক্কা ও ৩ চারে ৫১ বলে ৬৯ রান করেন তিনি। তাকে আর কোনো ব্যাটারই ঠিকঠাক সঙ্গ দিতে পারেননি। ভারত বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় টিম টাইগার্স। সাইফ ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন কেবল পারভেজ ইমন। ২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২১ রান করেন তিনি। বাকিদের কেউ ৭ রানের বেশি করতে পারেননি।

ভারত বোলারদের মধ্যে কুলদীপ যাদব ৩ উইকেট নেন। জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী নেন ২টি করে উইকেট।

আগে ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় ভারত। বাংলাদেশ বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন অভিষেক শর্মা। উদ্বোধনী জুটিতে ৩৮ বলে ৭৭ রান করেন অভিষেক ও শুভমন গিল। ৬.২ ওভারে ২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৯ রান করা গিলকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙনে রিশাদ হোসেন। নবম ওভারের প্রথম বলে রিশাদের হাত ধরে আসে দ্বিতীয় সাফল্য। ৩ বলে ২ রান করা শিভম দুবেকে ফেরান।

১১.১ ওভারে অভিষেক ঝড় থামে রানআউটে। ৬ চার ও ৫ ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেন অভিষেক। এরপর সূর্যকুমার যাদবকে ফিরিয়ে অনন্য কীর্তি গড়েন মোস্তাফিজ। ৭ বলে ৫ রান করা ভারত অধিনায়ক আউট হন জাকের গ্লাভসে ক্যাচ দিয়ে। সূর্যকুমারের উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে যান মোস্তাফিজ। প্রথম বাংলাদেশি বোলার এবং বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান ফিজ।

১৪.৩ ওভারে ১২৯ রানে তানজিম সাকিবের বলে সাইফ হাসানের হাতে ধরা পড়েন তিলক ভার্মা। ৭ বলে ৫ রান করেন। ইনিংসের শেষ বলে হার্দিক পান্ডিয়াকে ফেরান সাইফউদ্দিন, তানজিদের হাতে ধরা পড়েন। ৪টি চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৮ রান করেন পান্ডিয়া। ভারতের ইনিংস থামে ১৬৮ রানে।

বাংলাদেশ বোলারদের মধ্যে রিশাদ ৩ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নেন। মোস্তাফিজ, তানজিম ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

Tags: এশিয়া কাপ-২০২৫গিলটি-টুয়েন্টিতাসকিনদুবাইবাংলাদেশ-ভারতভারতলিটনলিড স্পোর্টসসুপার ফোরসূর্যকুমার
Previous Post

সেমির আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

Next Post

সাগরে লঘুচাপ: টানা তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস

Next Post
বৃষ্টির সময় একজন ব্যক্তি ছাতা নিয়ে হাঁটছেন, সড়ক জলাবদ্ধতা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরে লঘুচাপ: টানা তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT