চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনের পেছনে ক্ষমতালিপ্সা: ফারুকীর অনুমান মিলল বাস্তব প্রমাণে!

বিটিভি থেকে মেট্রো- বহু আগুনের পেছনে ক্ষমতালিপ্সা: এমনটাই বললেন ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
ফারুকী এক আলোচনাসভায় বক্তা হিসেবে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভি ও মেট্রোতে আগুনসহ দেশের বিভিন্ন অগ্নিকাণ্ডের পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতালিপ্সা ছিলো বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ফারুকী এ বিষয়ে লিখেন, “আমরা সবাই অনুমান করতাম বিটিভি আর মেট্রোর আগুন না শুধু, ষোলো বছরে বহু আগুনের পেছনেই ছিলো খুনীর ক্ষমতালিপ্সা। ক্ষমতার জন‍্য একটা-দুইটা বিটিভি না পুরা বাংলাদেশ জ্বালাইয়া দিতে হইলেও তার বিন্দুমাত্র অনুতাপ হইতো না।”

এরপর ফারুকী লিখেন,“এখন তার ফোন কলগুলা কনফার্ম করছে শুধু হাজার হাজার মানুষ খুন-গুম না আগুন লাগানোর পিছনেও ছিলো সে। সৃষ্টিকর্তা যেনো কোনো দেশের মানুষের ভাগ্যে এরকম অভিশপ্ত কাউকে না লিখেন।”

তিনি আরও উল্লেখ করেছেন তার নির্মিত সবশেষ ওয়েব সিরিজ ‘৮৪০’-এর কিছু দৃশ্যের সাথে ক্ষমতালিপ্সার বাস্তব ঘটনাগুলোর মিল রয়েছে। ফারুকী বলেন,“৮৪০-তে ডাবলুর বস্তি পোড়ানো এবং পোড়ানো শেষে বিতরণের জন‍্য ত্রাণ রেডি রাখার নির্দেশ দেয়ার সিনটা দেখলে বুঝতে পারবেন এবং এই সিন আমরা শুট করছিলাম ২০২৩-য়ের নভেম্বরে। জ্বি, ঠিক ধরেছেন, তিনি তখন ক্ষমতায়। ‘৮৪০’ দেখলে আরো অনেক মিলই খুঁজে পাইতে পারেন।”

ফারুকীর ৮৪০ সিনেমার চরিত্রের ডিজিটাল পোর্ট্রেট, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
ফারুকী নির্মিত সবশেষ ওয়েব সিরিজ ‘৮৪০’ এখন আইস্ক্রিনে

লেখার শেষে ফারুকী জানান, ‘৮৪০’ সিরিজটি ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে চলছে, সেখানে গিয়ে দেখতে পারেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫৩ নম্বর সাক্ষী হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) জবানবন্দি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেয়া জবানবন্দিতে বিশেষ তদন্ত কর্মকর্তা বলেন, শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও ৩ টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়। জব্দ কৃত কল রেকর্ড থেকে আজ ট্র‍্যাইব্যুনালে ৪ টি কল রেকর্ড প্লে করে শোনানো হয়। যেগুলোর সংবাদ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এমন মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী।

Tags: ৮৪০আইস্ক্রিনওয়েব সিরিজক্ষমতাফারুকীশেখ হাসিনা
Previous Post

চলে গেলেন বিশ্ব সিনেমার কিংবদন্তী অভিনেত্রী ক্লডিয়া

Next Post

দেশ থেকে টাকা পাচারের গল্পে ‘দাবাঘর’

Next Post
দাবাঘর সিনেমার মূল চরিত্রদের ছবি, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ থেকে টাকা পাচারের গল্পে ‘দাবাঘর’

Real Madrid and Barcelona players clash during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো কবে-কখন, কোথায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT