চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন বিশ্ব সিনেমার কিংবদন্তী অভিনেত্রী ক্লডিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
ক্লডিয়া এর ছবি, বিশ্ব সিনেমার কিংবদন্তী অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব সিনেমার ইতিহাসে সবচেয়ে আইকনিক ব্যক্তিত্বদের একজন ক্লডিয়া কার্ডিনালে আর নেই। ফ্রান্সের প্যারিসের নেমুর শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইতালীয় সিনেমার এই কিংবদন্তী। দীর্ঘদিন ধরে তিনি ফ্রান্সেই বসবাস করে আসছিলেন।

মৃত্যুকালে এই মহান অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর। তার এজেন্ট লরেন্ট সভ্রি সংবাদমাধ্যমকে জানান, “তিনি আমাদের জন্য রেখে গেলেন এক অনুপ্রেরণাদায়ী ও স্বাধীনচেতা নারীর উত্তরাধিকার- ব্যক্তিগত জীবনেও, শিল্পী হিসেবেও।”

১৯৩৮ সালের ১৫ এপ্রিল তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন ক্লডিয়া। তার পরিবার ইতালির সিসিলি থেকে ব্রিটিশ প্রটেক্টরেট আমলে সেখানে অভিবাসী হয়েছিল। ১৯৫০–এর দশকে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন এবং গড়ে তোলেন ছয় দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত এক অসাধারণ ক্যারিয়ার।

শতাধিক ছবিতে অভিনয় করা এই তারকা কাজ করেছেন লুচিনো ভিসকন্তি, ফেদেরিকো ফেলিনি, সার্জিও লিওন, মৌরো বোলোনিনি এবং ভার্নার হারজগের মতো বিশ্বখ্যাত নির্মাতাদের সঙ্গে।

ভিসকন্তির “ইল গাত্তোপার্দো” চলচ্চিত্রে (আলাঁ দেলোঁর সঙ্গে নৃত্যের দৃশ্যটি এখনও কালজয়ী) অ্যাঞ্জেলিকা চরিত্রে অভিনয় এবং ফেলিনির অস্কারজয়ী “এইট এন্ড হাফ’–এ উপস্থিতি তাকে ইউরোপীয় সিনেমার কিংবদন্তীদের কাতারে স্থান দিয়েছে।

তার অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দ্য গার্ল উইথ দ্য স্যুটকেস, ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট, ফিৎসকারালদো, লা পেল্লে, লা স্তোরিয়া এবং হলিউডে তাকে পরিচিত করে তোলা ‘দ্য পিঙ্ক প্যান্থার’।

চলচ্চিত্র ছাড়াও তিনি মঞ্চে কাজ করেছেন এবং তরুণ নির্মাতাদের পাশে থেকেছেন। মিডিয়ার অযথা আলোচনায় নিজেকে আড়াল করে রাখলেও শিল্প ও সামাজিক বিষয়ে সক্রিয় ছিলেন সবসময়।

অভিনেত্রী ক্লডিয়া এক অনুষ্ঠানে উপস্থিত, হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক।. Channel i News - চ্যানেল আই নিউজ পাঁচবারের “ডেভিড দি দোনাতেল্লো”, পাঁচবারের “নাস্ত্রো দ’আর্জেন্তো” পুরস্কার জয়ী কার্ডিনালে ভেনিস ও বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে আজীবন সম্মাননাও পেয়েছেন।

সমালোচকরা বলছেন, ক্লডিয়াকে শুধু রূপ ও অভিনয়গুণের জন্য নয়, বরং শিল্প ও জীবনকে যে সততা, সচেতনতা ও মর্যাদার সঙ্গে তিনি ধারণ করেছিলেন- তার জন্যও যুগে যুগে স্মরণ করবে বিশ্ব চলচ্চিত্র। গেজেট এক্সপ্রেস

Tags: ইতালিবিশ্ব সিনেমালিড বিনোদন
Previous Post

ইনুকে ফোনে হাসিনা: হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে

Next Post

আগুনের পেছনে ক্ষমতালিপ্সা: ফারুকীর অনুমান মিলল বাস্তব প্রমাণে!

Next Post
ফারুকী এক আলোচনাসভায় বক্তা হিসেবে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুনের পেছনে ক্ষমতালিপ্সা: ফারুকীর অনুমান মিলল বাস্তব প্রমাণে!

দাবাঘর সিনেমার মূল চরিত্রদের ছবি, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ থেকে টাকা পাচারের গল্পে ‘দাবাঘর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT