চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে প্রথম জয় পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 পূর্বাহ্ন 24, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে জিতের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার ফোরে প্রথম ম্যাচে ভারতের কাছে হার দেখেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে সালমান আলি আগার দল। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৩ রান করে চারিথ আশালাঙ্কার দল। জবাবে নেমে ১২ বল হাতে জয় নিশ্চিত করেছে পাকিস্তান।

আগে ব্যাটে নামা লঙ্কানদের ইনিংস টেনে নিয়েছেন পাঁচে নামা কামিন্দু মেন্ডিস। ৩ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৫০ রান করেন তিনি। বাকিদের মধ্যে আশালাঙ্কা ২০ রান, চামিকা করুণারত্নে ১৭ রান এবং কুশল পেরেরা ও ভানিডু হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ১৫ রান করে।

পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নিয়েছেন। হারিস রউফ ও হুসাইন তালাত নিয়েছেন ২টি করে উইকেট।

রানতাড়ায় শুরুটা ভালো হলেও মাঝে চাপে পড়ে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৪৫ রান আনেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। ১৫ বলে ২৪ রানে ফরহান ফিরে গেলে জুটি ভাঙে। এরপর ৫৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা। ফখর ফেরেন ১৭ রানে। সাইম আইয়ুব ২ এবং সালমান আগা ফেরেন ৫ রান করে।

৮০ রানে পঞ্চম উইকেট হারায় দলটি। ১১ বলে ১৩ রান করেন ফেরেন মোহাম্মদ হারিস। পরে মোহাম্মদ নাওয়াজ ও হুসাইন তালাতের অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে জয় নিশ্চিত করে পাকিস্তান। তালাত ৩০ বলে ৩২ এবং নাওয়াজ ২৪ বলে ৩৮ রান করেন।

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে মাহেশ থিকসানা ও ভানিডু হাসারাঙ্গা দুটি করে উইকেট নেন।

Tags: আবুধাবিএশিয়া কাপ-২০২৫পাকিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

যুদ্ধ, নোবেল, অভিবাসন এবং জলবায়ু বিষয়ে জাতিসংঘে যা বললেন ট্রাম্প

Next Post

এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

Next Post
বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার শোক প্রকাশের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT